ফের পথ দুর্ঘটনা, মোটরভ্যানের ধাক্কায় প্রাণ হারাল ছাত্র
স্টাফ রিপোর্টার, মালদহ: ফের পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল এক ছাত্রের৷ মালদহ থানার মঙ্গলবাড়ি এলাকায় ঘটেছে এই ঘটনা৷ গ্রেফতার করা হয়েছে মোটর ভ্যানের চালককে৷
সূত্রের খবর, নিহত ছাত্রের নাম অমিত মিত্র৷ বাড়ি মালদা থানার রসিলাদহ গ্রামে। মৃতের দাদা জানায়, অমিত জি কে স্কুলের একাদশ শ্রেণীতে পড়াশোনা করত৷ এদিন মঙ্গলবাড়ি এলাকা থেকে চার বন্ধু একসঙ্গে প্রাইভেট টিউশন থেকে বাড়ি ফিরছিল। সেই সময় পিছন দিক থেকে একটি মোটর ভ্যান অমিতকে ধাক্কা মারে। ঘটনায় গুরুত্বর আহত অমিতকে উদ্ধার করে মোলপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মালদা মেডিক্যালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।

ঘটনায় ক্ষপ্ত স্থানীয় বাসিন্দারা ঘাতক মোটর ভ্যানের চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়৷ সমগ্র ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷
পড়ুন: বাবা-মায়ের বকুনিতে অভিমানে আত্মঘাতী ছেলে
এদিকে, পুলকার হিসেবে টোটোকে ব্যবহার করা যাবে না, এই সচেতনতা মূলক বার্তা নিয়ে স্কুলে স্কুলে প্রচার শুরু করল জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ।
সোমবার শহরের স্কুলগুলিতে সচেনতা মূলক প্রচার ও লিফলেট বিলি করল ট্রাফিক পুলিশ। শুধু তাই নয় স্কুলের গেটে ও দেওয়ালে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-কে সামনে রেখে ‘টোটো রিক্সাকে পুলকার হিসেবে চালাবেন না’ এই বার্তা নিয়ে পোস্টারিং করা হয়৷
পুলিশ সুপার অমিতাভ মাইতির নিদেশে ট্রাফিক ওসি শান্তা শীল এদিন শহরের বেশ কয়েকটি স্কুলে প্রচার চালান। সুনিতীবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়-সহ বেশ কয়েকটি স্কুলে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে কথা বলে বেশ কিছু লিফলেট তুলে দেওয়া হয়। স্কুলের ছাত্র ছাত্রীদের মধ্যে ট্রাফিকের বিভিন্ন সিগন্যাল তুলে ধরা ও টোটো পুলকার নয়, এই সব বিষয়ে সচেনতা মূলক কথা বলা হয়৷ স্কুলের ছাত্রছাত্রীরাই আগামিদিনের ভবিষ্যৎ৷ তাই তাঁদের মধ্যে ট্রাফিকের সচেতনতা বাড়াতে পারলে দুর্ঘটনা অনেকটাই কমবে বলে আশাবাদী জেলা পুলিশ।
The post ফের পথ দুর্ঘটনা, মোটরভ্যানের ধাক্কায় প্রাণ হারাল ছাত্র appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JQWIdh
via IFTTT
Comments
Post a Comment