তান্ত্রিকের বিরুদ্ধে টাকা লোপাটের অভিযোগ

স্টাফ রিপোর্টার, সিউড়ি: তান্ত্রিক সেজে গৃহস্থের বাড়িতে ঢুকে টাকা হাতিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে৷ অভিযুক্ত দুর্গাপুরের বাসিন্দা অভিজিৎ চক্রবর্তী৷ ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর এলাকায়৷

স্থানীয় সূত্রে খবর, প্রায় একমাস আগে দুবরাজপুরের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আভা কবিরাজের বাড়িতে তান্ত্রিক সেজে অভিযুক্ত ব্যক্তি আসে৷ সেখানে এসে সাংসারিক অশান্তি দূর করার পাশাপাশি ঘরে সুখ-শান্তি বজায় থাকবে এই ধরনের নানা রকম প্রলোভন দেখায়৷ আর এদিকে নিজেদের ভবিষ্যতকে আরও দৃঢ় ভবে গড়ে তুলতে এই প্রলোভনে পা দেয় এলাকার বেশ কিছু মানুষ৷

আরও পড়ুন: আরও সংকটজনক তামিল কিংবদন্তি করুণানিধি

আর এই সুযোগের সৎ-ব্যবহার করে অভিযুক্ত ওই ব্যক্তি৷ অভিযোগ, এলাকার মানুষকে প্রলোভন দেখিয়ে ঝুটো পাথর ও তাবিজ দিয়ে নগদ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয় ওই অসাধু তান্ত্রিক৷ এমনকী, এলাকায় প্রবেশ করেই ওই অসাধু ব্যক্তি নিজেকে বক্রেশ্বর এলাকার এক আশ্রমের আবাসিক বলে পরিচয় দেয়৷ সেই সঙ্গে বীরভুমে তাঁর আরও দু’টি আশ্রম আছে বলেও দাবি করে সে৷ কিন্তু ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার পর ওই তান্ত্রিক এলাকা থেকে চম্পট দেয়৷ এরপর ঝুটো পাথর ও তাবিজের রহস্য ফাঁস হতেই খোঁজ শুরু হয় ওই অসাধু তান্ত্রিকের৷

আরও পড়ুন: আচমকা বাড়িতে স্বেচ্ছাবসরের নোটিশ, ঘুম উড়েছে খনি-কর্মীর

প্রায় একমাস পরে আভা কবিরাজের বাড়ির লোক খবর পায় যে, সে বক্রেশ্বরের একটি আশ্রমের গা ঢাকা দিয়ে রয়েছে৷ তাকে হাতেনাতে ধরার জন্য বেশ কয়েকজন মিলে তার আশ্রম থেকে গাড়িতে তুলে নিয়ে আসে তাকে৷ কিন্তু এরপরই স্থানীয় বাসিন্দারা আইন নিজেদের হাতে তুলে নেয়৷ তান্ত্রিক সেজে লোক ঠকানোর জন্য তাকে এদিন এলাকাবাসী গণপ্রহার দিয়ে পুলিশের হাতে তুলে দেয়৷

আরও পড়ুন: অনাহার নয়, বিষ খাইয়ে মেরে ফেলেছে বাবা?

এই প্রসঙ্গে আভা কবিরাজের ছেলে আস্তিক কবিরাজ বলেন, ‘‘গত এক মাস আগে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রায় ৩০ হাজার টাকার মতো ঝুটো তাবিজ ও পাথর দিয়ে আমাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়৷ অনেকদিন ধরেই এই তান্ত্রিকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না৷ বক্রেশ্বর গ্রামের একজনের কাছ থেকে এই তান্ত্রিকের খোঁজ পাওয়া যায়৷ তাই কবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা হাতেনাতে ধরে ফেলি তাকে৷ এরপর পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ অপরাধীর কঠোর শাস্তির দাবি জানিয়েছি আমরা৷’’ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ৷

আরও পড়ুন: ইমরানের সরকার গঠনে বিরোধী শক্তির গ্রহণ লাগছে

The post তান্ত্রিকের বিরুদ্ধে টাকা লোপাটের অভিযোগ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2mO2YJF
via IFTTT

Comments