গনধোলাইয়ে অভিযুক্তদের শাস্তি দিতে পৃথক আইন

নয়াদিল্লি: গনধোলাই রুখতে কড়া সুপ্রিম কোর্ট৷ আদালতের নির্দেশ, গণধোলাইয়ে অভিযুক্তদের শাস্তির মুখে পড়তে হবে৷ এই সংক্রান্ত সংশ্লিষ্ট বিল পাশ করা প্রয়োজন, কেন্দ্রকে এই মর্মেই নির্দেশও দিল সুপ্রিম কোর্টের৷ মঙ্গলবার একটি জনস্বার্থ মামলার শুনানিতে কেন্দ্রকে গণধোলাই রুখতে আরও তৎপর হওয়ার বার্তা সুপ্রিম কোর্ট৷

মামলার পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট জানায়, গত কয়ের বছরে গণধোলাইয়ে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে৷ দলিত, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বেশি মৃত্যু হচ্ছে৷ ইচ্ছাকৃত গণধোলাইয়ের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে৷ বেপরোয়া হয়েই আইন হাতে তুলে নিচ্ছে বেশ কিছু গোষ্ঠী৷ যা রুখতে এবার পদক্ষেপ করুর কেন্দ্র৷ সুপ্রিম কোর্টের নির্দেশ, আসন্ন বাদল অধিবেশনেই গণধোলাই নিয়ে কড়া শাস্তির বিল পাশ করুক সংসদ৷ প্রধান বিচারপতি বেঞ্চে মঙ্গলবার এই মামলার পর্যবেক্ষণ হয়৷ বলা হয়, গণধোলাই দেশ থেকে দূর করতে হবে, তার জন্য প্রয়োজনীয় কড়া আইন পাশ করতেই হবে৷

পড়ুন: খুনের অভিযোগে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন নেতা

সাধারণ ঘটনায় গণধোলাইয়ের ঘটনা সবচেয়ে বেশি বলে মনে করছে আদালত৷ কেন্দ্র ও রাজ্যকে যৌথ উদ্যোগে এর বিরুদ্ধে লড়তে হবে৷ প্রত্যেক রাজ্যে গণধোলাই রুখতে আইন জারি করা হবে৷ সুপ্রিম কোর্টের নির্দেশ, রাজ্যগুলিতে সংশ্লিষ্ট আইন জারি করুক কেন্দ্র৷ যার মূল লক্ষ্য, কোনওভাবেই আইন হাতে নেওয়া যাবে না৷ যারা আইনের তোয়াক্কা না করে গণধোলাইয়ের মত বর্বরচিত ঘটনা ঘটাবে তাদের কড়া শাস্তির মুখে পড়েতে হবে৷ আগামী চার সপ্তাহের মধ্যে কেন্দ্রকে এই ধরণের আইন জারির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷

এই মামলার আগের শুনানিতে, গণধোলাইয়ে আহত বা মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়৷ শ্রেণি,সম্প্রদায়ের ভিন্নতার উপর গণধোলাই কোনওভাবে মানা হবে না৷ মঙ্গলবার এই মামলার শুনানিতেই আরও কড়া হল সুপ্রিম কোর্ট৷ কোনওভাবে আর একটা দিন গণধোলাই বরদাস্ত করা হবে না বলে জানায় আদালত৷ গণধোলাই কে ‘টার্গেটেট ভায়োলেন্স’ বলে ঘোষণা সুপ্রিম কোর্টের৷ যেখানে নির্দিষ্ট সম্প্রদায় বা গোষ্ষ্ঠীকেই নিশানা করা হচ্ছে৷ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে কড়া ভাবে সমালোচিত হয়েছে কয়েকটি রাজনৈতিক গণধোলাই৷ গণধোলাই বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেন তেহেসিন পুনেওয়ালা৷ সুপ্রিম কোর্টের কড়া নির্দেশে গণধোলাই রোখা যাবে বলে আশাবাদী তিনি৷

The post গনধোলাইয়ে অভিযুক্তদের শাস্তি দিতে পৃথক আইন appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2mnEh6D
via IFTTT

Comments