‘মৃত্যুর জন্য রাস্তার গর্তকেই শুধুমাত্র দায়ী করলে চলবে না’
মুম্বই: দুর্ঘটনার জন্য রাস্তার গর্ত সর্বতোভাবে দায়ী এমনটা বলা যাবে না, এমনটাই দাবি জানালেন মহারাষ্ট্রের পিডব্লিউডি মন্ত্রী চন্দ্রকান্ত পাতিল৷ গত সপ্তাহে মুম্বইয়ে বেহাল রাস্তার কারণে ৫জনের মৃত্যু হওয়ার পরেই এই বক্তব্য পেশ করেছেন তিনি৷
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, যখন কেউ বেহাল রাস্তার কারণে মানুষের প্রাণ যাচ্ছে বলে দাবি করে তখন তারা ভুলে যায় আরও পাঁচ লাখ মানুষ সেই একই রাস্তা দিয়ে যাতায়াত করছে৷ তা শুধুমাত্র রাস্তাকে দায়ী করলে চলবে না বলে স্পষ্ট জানান তিনি৷ তবে তিনি এও বলেন, তার কাছে সাম্প্রতিক দুর্ঘটনার সমস্ত বিবরণ নেই৷ তবে প্রতিটি ঘটনার ওপর ভিত্তি করেই পদক্ষেপ গ্রহণ করা হবে, সেই সঙ্গে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণও দেওয়া হবে৷
পড়ুন: সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াচ্ছেন প্রধানমন্ত্রী: কংগ্রেস
গত দুসপ্তাহে কল্যাণ এলাকায় রাস্তার গর্তে বেসামাল হয়ে পড়েই চারজন প্রাণ হারায়৷ আরও একজন মারা যায় নবি মুম্বইয়ে৷ আর এই সবক্ষেত্রেই রাস্তার ওইসব গর্তের কারণে বাইক বা স্কুটারের চাকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে৷
মুম্বইয়ের কংগ্রেস প্রধান সঞ্জয় নিরুপম জানান, মুম্বই রোডে ২০,০০০ গর্ত রয়েছে, অথচ বম্বে হাই কোর্টে বিএমসি-র দাবি ৩০০ গর্ত রয়েছে৷ খারাপ রাস্তার কারণে তিনি, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়ণবীশ, শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরে, মিউনিসিপাল কমিশনার এবং মেয়রের বিরুদ্ধে এফআইআর-ও দায়ের করতে চলেছেন বলে জানিয়েছেন৷
The post ‘মৃত্যুর জন্য রাস্তার গর্তকেই শুধুমাত্র দায়ী করলে চলবে না’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Nk7Txq
via IFTTT
Comments
Post a Comment