চিতোর দূর্গে পূজিত হবেন দুর্গা
সৌপ্তিক বন্দ্যোপাধ্যায়; কলকাতা : বাহুবলির পর এবার পদ্মাবতের চিতোর গড়। পুজোয় কলকাতাকে এমন চমকই দিতে চলেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। রথযাত্রার শুভ লগ্নে খুঁটি পুজোর অনুষ্ঠানেই ২০১৮ শারদোৎসবের তাদের এই পরিকল্পনার কথা জানাল মহানগরের অন্যতম হেভিওয়েট বারোয়ারী পুজো কমিটি।

কখনও হিরের মুকুট ; কখনও সোনার গয়না। প্রত্যেক বছরই পুজোয় নানারকম চমক দেয় শ্রীভূমি। তাদের এবারের পরিবেশনা পদ্মাবত ছবির সেট। শনিবার রথের দিন পুজোর ঢাকে কাঠি দিয়ে বিধায়ক সুজিত বসু বলেন ; “আমরা সবসময়েই মানুষকে নতুন কিছু করে দেখাতে চাই। গত বছরে আমাদের বাহুবলি রেকর্ড ভিড়ের জন্য গিনেস বুক নাম তুলেছিল। এই বছরের চিতোর গড় একইরকম আলোড়ন ফেলবে।” একইসঙ্গে তিনি বলেন ; “এবারে আমাদের মন্ডপটি বানাবেন রবীন হাজরা। সাবেকি প্রতিমা গড়বেন প্রদীপ রুদ্র পাল। আলোকসজ্জায় থাকবেন বাবু পাল।”

গয়নায় যথারীতি সোনা ও হীরের চমক থাকছে। তবে পুজোর বাজেট নিয়ে মুখ খুলতে চাননি বিধায়ক। তিনি বলেন; “আমাদের পুজো কর্পোরেট পুজো। বড় বিনিয়োগ আসে সেটাতেই বড় কিছু করা সম্ভব হয়। এই বছরেও তার অন্যথা হচ্ছে না।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা রঞ্জি দলের অধিনায়ক মনোজ তিওয়ারি। প্রাক্তন স্পিনার সৌরাশিষ লাহিড়ী; ফুটবলার শিল্টন পাল। মনোজ তিওয়ারি বলেন;”শ্রীভূমি মানেই চমক। সেই চমকের সঙ্গে যুক্ত থাকতে পারছি এটাই অনেক বড় ব্যাপার।” সঙ্গীত শিল্পী রূপঙ্কর বলেন;”সুজিত দা’র পুজো মানে একটা লার্জ স্কেলের কিছু। বড় ভাবলে তবেই না বড় কিছু করা যায়।”

অভিনেত্রী শুভশ্রী বলেন; “পদ্মাবতের সেট সিনেমার পর্দায় দেখেছি। সেটা এবার স্বচক্ষে দেখব। দারুন একটা ব্যাপার হতে চলেছে।”সপ্তাহ দুয়েক পর থেকেই চিতোর গড়ার কাজ শুরু হয়ে যাবে। পুরো ছবি দেখার জন্য অপেক্ষা করুন।
The post চিতোর দূর্গে পূজিত হবেন দুর্গা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NR9ETR
via IFTTT
Comments
Post a Comment