রাম গোপালের ক্যামেরায় ফের বায়োপিকে সঞ্জয় দত্ত

মুম্বই: রাজকুমার হিরানি পরিচালিত সঞ্জু পর্দায় মুক্তির সঙ্গে সঙ্গেই বক্স অফিসে সুপারহিট। ভেঙেছে বহু ছবির রেকর্ড কালেকশনও। তবে এই ছবি নিয়েও বেশ কিছু সমালোচনা হয়েছে। বলি মহলের একটা বড় অংশের মতে, সঞ্জয় দত্তের জীবনের অনেক অংশ এই ছবিতে দেখানো হয়নি। হিরানি নাকি প্রচ্ছন্ন ভাবে চেষ্ঠা চালিয়ে গিয়েছেন সঞ্জুকে নিরপরাধ প্রমান করার। শোনা যাচ্ছে, ঙিক এই কারণেই নাকি ‘সঞ্জু’ দেখে একেবারেই পছন্দ হয়নি রামগোপালের। সে কারণেই তিনি ফের সঞ্জয় দত্তের বায়োপিক তৈরি করতে চান। এখনও পর্যন্ত সেই ছবির নাম ঠিক হয়েছে ‘সঞ্জু: দ্য রিয়েল স্টোরি’।

মুম্বই মিররকে সম্প্রতি রামগোপাল বলেন, “হ্যাঁ, আমি এই ছবিটা তৈরি করছি।” কী ভাবে সঞ্জয়ের কাছে আগ্নেয়াস্ত্র এল, তা নাকি নিজের ছবিতে আরও স্পষ্ট করে দেখাতে চান রামগোপাল। সূত্রের খবর, এই নতুন ছবিতে সামনে আসতে পারে একাধিক চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যেই ছবিটি নিয়ে রিসার্চ শুরু করেছেন রামগোপাল। তবে সঞ্জয় দত্তের ভূমিকায় কোন অভিনেতা থাকবেন তা নিয়ে এখনই মুখ খুলতে নারাজ পরিচালক।

আরও পড়ুন: তিলোত্তমায় হেমা-কন্যার জলওয়া

এদিকে ইতিমধ্যেই গোটা বিশ্বে ৫০০ কোটি আয় করে ফেলেছে ‘সঞ্জু’৷ ট্রেড অ্যানালিস্ট তরন আদর্শ ট্যুইট করে ‘সঞ্জু’র কালেকশন সকলের সামনে এনেছেন৷ প্রথমদিন থেকেই ছক্কা মারছে এই ফিল্ম৷ পাশাপাশি রণবীরের কেরিয়রে এই মুভি টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে৷ ছবির ইউএসপি রণবীরের নানান লুক নয়, তাঁর গলার স্বর, হাবভাব, চালচলন। তবে শুধু সিনে সঞ্জয় নয়! সঙ্গে খাসতা, চুরমুড়ে সঞ্জু বাবা গসিপ। ঝাঁ চকচকে গ্ল্যামারের দুনিয়া থেকে গরাদের পেছনের অন্ধকার জগত! সফলতা, প্রেম, ব্যর্থতা, ফের ঘুরে দাঁড়ানও-বর্ণময় সঞ্জয়ের জীবন। যাতে রয়েছে বিনোদনের সব রশদই। আর সেই নিয়ে পর্দায় কাহিনি বুঁনেছেন রাজকুমার হিরানি।

শুরু থেকেই সঞ্জয় দত্তের বায়োপিক নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা উন্মাদনা তুঙ্গে। প্রথমত, সঞ্জু বাবার কন্ট্রোভার্শিয়াল লাইফ তার ওপর রণবীর কাপুরের মতো অভিনেতা সঞ্জয়ের চরিত্রে৷ সঙ্গে হেভিওয়েট কাস্টিং৷ সব মিলে মিশে দর্শকের কাছে হিরানির কাছে এই ছবি ছিল বেশ ইন্টারেস্টিং প্রজেক্ট।

আরও পড়ুন:  গয়না আত্মসাৎ! অভিনেত্রীর নামে আইনি নোটিশ

মাতাল, ড্রাগ অ্যাডিক্ট, ক্যারেক্টারলেস, কোনও মন্তব্যেই আপত্তি নেই৷ পাবন্দি একটি শব্দে, ‘আতঙ্কবাদী’৷ সেই এক শব্দ যা ছাড়কার করে রেখে দিয়েছিল সঞ্জয় দত্তের জীবন৷ এই একটা শব্দের জেরে বলিউড ইন্ডাস্ট্রি থেকে ক্রমশ বয়কট করে দেওয়া হয় তাঁকে৷ পরপর ১২ টা ফ্লপ দিলেন বক্স অফিসে৷ ইন্টারোগেশন, জেল, আন্ডারওয়ার্ল্ড৷ এই তিনটে জিনিস অভিনেতাকে যেন আষ্টে পৃষ্টে বেঁধে রেখেছিল৷ সঞ্জুর আপনজনেরা ভেবেছিলেন, “আর বোধহয় ‘বাবা’র ইন্ডাস্ট্রিতে ফেরা হল না৷” অন্যদিকে নিন্দুকরা মহানন্দে পার্টিতে সঞ্জয় দত্তের ব্যর্থতাকে সেলিব্রেট করতে ব্যস্ত৷ তবে জেলে বেশ খানিকটা সময় কাটাবার পর সকলের সমালোচনাকে ছাঁপিয়ে, জেল থেকে বেরিয়ে হয়ে উঠলেন সকলের ‘মুন্নাভাই’৷ প্রতিটি ঘটনার টুকরো টুকরো অংশ নিয়ে তৈরি হয়েছিল ট্রেলার৷ যা মুক্তি পেতেই হইচই পড়ে গিয়েছিল দর্শমহলে৷

তাই রাম গোপালের সঞ্জু কেমন হবে! তাই নিয়েও শুরু হয়ে গিয়েছে জল্পনা।

The post রাম গোপালের ক্যামেরায় ফের বায়োপিকে সঞ্জয় দত্ত appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LBlXC0
via IFTTT

Comments