‘হিন্দুত্বেও তালিবানি রাজ?’ সাংসদের মন্তব্যে ফের বিতর্ক
নয়াদিল্লি: কয়েকদিন আগেই ‘হিন্দু পাকিস্তান’ মন্তব্যে শোরগোল ফেলে দিয়েছিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তার জের কাটতে না কাটতেই, ফের হিন্দুত্ব নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন তিনি। বিক্ষোভকারীদের সম্পর্কে তিনি বলেন, ‘হিন্দুত্বে তালিবান’ নিয়ে আসছে নাকি ওরা! তিরুঅনন্তপুরমে একথা বলেছেন তিনি।
মঙ্গলবার কেরলে শশী থারুরের বিরুদ্ধে বিক্ষোভ দেখান বিজেপির যুব মোর্চা। তাঁর অফিসের দরজায়, দেওয়ালে কালো কালি মাখিয়ে প্রতিবাদ জানায় তারা। Go To Pakistan স্লোগানও দেওয়া হয় শশী থারুরের বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতেই এই মন্তব্য ছুঁড়ে দেন শশী থারুর। তিনি বলেন, ”ওরা আমাকে পাকিস্তানে যেতে বলছে। কে ওদের এটা ঠি করার ক্ষমতা দিয়েছে যে, আমি হিন্দু নই? আর আমার এদেশে থাকার অধিকার নেই? ওরা কি হিন্দুত্বেও তালিবানি আজ শুরু করল?”
এর আগে শশী থারুর মন্তব্য বলেন, আগামী লোকসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে সংখ্যালঘুদের পদদলিত করা হবে৷ দেশকে ‘হিন্দু পাকিস্তান’ করার দিকে নিয়ে যাবে বিজেপি৷ কেরলের তিরুঅনন্তপুরমে একটি অনুষ্ঠানে এসে শশী থারুর জানান, দেশকে অসহিষ্ণুতার পথে নিয়ে যেতে বিজেপি নতুন করে সংবিধান লিখছে৷ বলেন,‘‘২০১৯ এর লোকসভা ভোটে বিজেপি ক্ষমতায় এলে দেশে সংবিধান বলে আর কিছু থাকবে না৷ সব কিছুকে ছিঁড়ে ফেলে নতুন করে সংবিধান লিখবে ওরা৷’’
এখানেই থেমে থাকেননি তিনি৷ আরও বলেন, ‘‘বিজেপির লেখা ওই সংবিধানে হিন্দু রাষ্ট্র গঠনের যাবতীয় উপাদানে ভরপুর থাকবে৷ ওরা হিন্দু পাকিস্তান তৈরি করবে৷ এমন দেশের স্বাধীনতা অর্জনের জন্য গান্ধী, নেহরু, বল্ললভাই প্যাটেল, মৌলানা আজাদের মতো বীর পুরুষরা আত্মত্যাগ করেননি৷’’
The post ‘হিন্দুত্বেও তালিবানি রাজ?’ সাংসদের মন্তব্যে ফের বিতর্ক appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LsZcAl
via IFTTT
Comments
Post a Comment