জওয়ানের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য
কোটা(রাজস্থান): এক জওয়ানের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল৷ রাজস্থানের চম্বল নদীর তীরে পাওয়া যায় ওই জওয়ানের ক্ষতবিক্ষত দেহ৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে৷
আরও পড়ুন: একই বছরে স্নাতক উত্তীর্ণ হলেন বাবা-ছেলে জুটি
জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম সুরেন্দ্র সিং গড়ওয়াল৷ বয়স ১৯ বছর৷ মৃত জওয়ানের শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে৷ প্রাথমিক ভাবে জানা হিংস্র কোনও বন্য পশুর আক্রমণের জেরে মারা গিয়েছেন তিনি৷
আরও পড়ুন: যে কোন সময়ে বড়সড় জঙ্গি হামলা!!
স্থানীয় পুলিশ জানিয়েছে, আঘাতের চিহ্ন দেখে মনে হয়েছে কোনও বন্য পশু বা ভালুক তাঁকে আক্রমণ করেছিল৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ তারপরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে৷
The post জওয়ানের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2zTxcVg
via IFTTT
Comments
Post a Comment