মাদালসা কে ‘হাগ’ করে এমনই বক্তব্য রাখলেন মিমো
মুম্বই: মিঠুন পুত্র মিমো এখন বিতর্কের শিরোনামে। কিছুদিন আগেই দিল্লির রোহিণী আদালতের নির্দেশ মেনে জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় ওরফে মিমোর বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণার মামলা রুজু করা হয়। প্রতারণার মামলা রুজু হয় মিঠুন চক্রবর্তীর স্ত্রী যোগিতা বালির বিরুদ্ধেও।
এখনও সেই মামলা থামেনি। জামিন নিয়ে বাইরে আছেন মিঠুন পুত্র। তারই মাঝে বিয়েটাও সেরে ফেলেন তিনি। প্রথমে নিজের স্বামীকে সাথ না দিলেও পরে মিমোকেই বিয়েটা করেন মাদালসা। আর সেই কারণে বউ এর উদ্যেশ্যে মিমো টুইটারে রোমান্টিক একটি পোস্ট করেন তিনি লেখেন “তোমার ভালোবাসা আমাকে শক্ত করেছে, তোমার বিশ্বাস আজ আমায় মুক্ত করেছে, এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ”।
“Your love makes me strong. Your faith is US makes me unstoppable! Thank you for loving me wife!”
#love pic.twitter.com/HjHiJ2zRzd
— Mahaakshay aka Mimoh (@Mahaakshay) July 14, 2018
টুইটারে এমন পোস্ট কে কেন্দ্র করে নিন্দুকেরা নানা কথা বলছে । যদিও সেদিকে কান দেয়নি কেউই। বিয়ের পর বেশ হাসি খুশি দেখাচ্ছে নব বধূ কে। বিয়ের পর দুজনে যে বেশ খোশ মেজাজেই রয়েছেন তা এই ছবি থেকেই স্পষ্ট।

প্রসঙ্গত, গত ৭ জুলাই বিয়ে হওয়ার কথা ছিল মিমোর। তবে আশঙ্কা ও ছিল যে বিয়ের আগেই গ্রেফতার করা হতে পারে মিমোকে। তবে গ্রেফতার না করা হলেও বিয়েটা আর করা হলনা মিমোর । বিয়ের আসরে পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করে মিমো এবং তাঁর মা যোগিতা বালিকে।
এমত অবস্থায়, বেঁকে বসেন পাত্রী পক্ষ। প্রযোজক সুভাষ শর্মার মেয়ে মাদালসা শর্মার সঙ্গে বিয়ের কথা ছিল মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তীর। প্রথমে বিয়েতে রাজি হলেও বিয়ে বাড়িতে এমন হ্যারাস মেন্টে নাজেহাল হয়ে যান পাত্রী পক্ষ। বিয়ের আসর ছেড়ে চলে যান তাঁরা। পরে যদিও ১০জুলাই আবারও বসে বিয়ের আসর। সেদিন সম্পন্ন হয় মিমো মাদালসার বিবাহ পর্ব।

প্রসঙ্গত, অভিযোগকারিণীর আইনজীবী রবি সোনি জানিয়েছেন, ”মহাক্ষয় গত ৪ বছর ধরে চেনেন অভিযোগকারিনীকে। মিমো তাঁর উপর যৌন নির্যাতন করেছেন এবং তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। তাঁর পানীয়তে ঘুমোর ওষুধ মিশিয়ে তাঁকে ধর্ষণ করা হয়েছে। পাশাপাশি মিমো আমার মক্কেলকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়ে এসেছিলেন। এমনকি বিয়ের জন্য মিমোর সঙ্গে আমার মক্কেলের ঠিকুজি কুষ্ঠিও মেলানো হয়। তবে পরে আমার মক্কেলকে বিয়ে করতে পুরোপুরি অস্বীকার করেন মিমো। তিনি সন্তান সম্ভবা হয়ে পড়লে তাঁকে জোর করে গর্ভপাত করান মহাক্ষয় ও তাঁর মা যোগিতা বালি।”
The post মাদালসা কে ‘হাগ’ করে এমনই বক্তব্য রাখলেন মিমো appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2mlNkF7
via IFTTT
Comments
Post a Comment