কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির উপস্থিতিতে হবে আদালত ভবনের শিলান্যাস
স্টাফ রিপোর্টার, পূর্ব বর্ধমান: আদালত ভবনের শিলান্যাস অনুষ্ঠানে রবিবার দূর্গাপুরে উপস্থিত থাকবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য। পাশাপাশি এই অনুষ্ঠানে হাজির থাকবেন হাইকোর্টের দুই বিচারপতি জোনাল জাজ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও অতিরিক্ত জোনাল জাজ সব্যসাচী ভট্টাচার্য। থাকবেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক থেকে শুরু করে বর্ধমানের জেলা জাজ কেশাং ডোমা ভুটিয়া ও দুর্গাপুর আদালতের বিচারকরাও৷
প্রসঙ্গত, জেলা ভাগ হলেও এখনও পশ্চিম বর্ধমানে জেলা আদালত গঠিত হয়নি। আসানসোল ও দুর্গাপুরের বেশকিছু মামলার শুনানি এখনও বর্ধমান আদালতে হয়। দ্রুত জেলা আদালত চালুর দাবিতে সোচ্চার হয়েছেন পশ্চিম বর্ধমানের আইনজীবীরা।
পড়ুন: আবারও জামিন নাকচ হল বিজেপির জেলা সভাপতির
আদালতের কাজকর্ম নিয়ে আলোচনার পাশাপাশি বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হতে পারে বলে অনুমান৷ যে সব সমস্যার মধ্যে আদালত চত্বরে আইনজীবীদের বসার ঘর তৈরি নিয়ে সমস্যার বিষয়টিও রয়েছে৷ সেই সঙ্গে বিচার প্রার্থীদের বসা-দাঁড়ানোর জায়গা না থাকা, পানীয় জল, শৌচাগারের সমস্যা, নিয়ে বারের তরফে বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করা হতে পারে। সিজেএম ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের আদালত কক্ষের আয়তন বাড়ানোর জন্য বারের তরফে প্রস্তাবও দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে৷
এদিকে বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সদন তা জানিয়েছেন, দুই বিচারপতি প্রশাসনিক সভায় হাজির থাকবেন। সেখানে যাবতীয় সমস্যার কথা তুলে ধরা হবে, এবং বিচারপতিরা বিষয়গুলি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন বলে আশাবাদী তিনি৷
The post কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির উপস্থিতিতে হবে আদালত ভবনের শিলান্যাস appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LX4tA8
via IFTTT
Comments
Post a Comment