মানবিকতার নজির গড়ল হাওড়া পুলিশ
স্টাফ রিপোর্টার, হাওড়া: ফের মানবিকতার নজির গড়ল হাওড়া সিটি পুলিশ৷ ট্যাক্সিতে ফেলে আসা এক যাত্রীর ব্যাগ উদ্ধার করে ফেরতের ব্যবস্থা করে দিল পুলিশ। ওই ব্যাগের মধ্যে নগদ প্রায় ২২ হাজার টাকা সহ অন্যান্য আরও মূল্যবান নথি ছিল। খবর পেয়েই তৎপর হয় হাওড়া সিটি পুলিশ। সাব-ইন্সপেক্টর এস দাস এর উদ্যোগে শেষ পর্যন্ত ওই ব্যাগ ফেরত পান ট্যাক্সির যাত্রী।
জানা গিয়েছে, হাওড়ার পশ্চিম দাশনগর নতুনপল্লী এলাকার বাসিন্দা গুরুপদ নস্কর মঙ্গলবার বিকেলে সল্টলেক উন্নয়ন ভবনের সামনে থেকে ট্যাক্সি ভাড়া করেছিলেন হাওড়া আসবেন বলে। এরপর তিনি বেলেপোল মোড়ে ট্যাক্সি থেকে নামেন৷ খেয়াল হয় তিনি তাঁর ব্যাগটি ট্যাক্সিতেই ফেলে রেখে এসেছেন৷ তারপরই তিনি হাওড়া সিটি পুলিশের সহায়তা চান। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে এসআই এস দাস তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দেন৷ এসআই এস দাস নিজে উদ্যোগ নিয়ে দ্বিতীয় হুগলী সেতু টোল প্লাজায় ছুটে যান। সেখানে সিসিটিভি ফুটেজ দেখে ওই ট্যাক্সিটি প্রথমে চিহ্নিত করা হয়। এরপর হাওড়া ট্রাফিক পুলিশের সহায়তায় ওই ট্যাক্সির সমস্ত কাগজপত্র এবং নথিপত্র জোগাড় করা হয়।
ট্যাক্সি চালকের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। এরপর ওই ট্যাক্সি চালক এসে পুলিশের কাছে ব্যাগটি ফেরত দিয়ে যান। রাতে ওই যাত্রীর হাতে পুলিশ ব্যাগটি ফেরত দিয়ে দেন। ব্যাগের মধ্যে ২২ হাজার টাকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি ছিল। সবই ফেরত পান গুরুপদবাবু। পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেন তিনি।
The post মানবিকতার নজির গড়ল হাওড়া পুলিশ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NVHAyx
via IFTTT
Comments
Post a Comment