স্বাধীনতার মাসেই চিন সফরে ভারতীয় সেনা

নয়াদিল্লি: গত বছর ডোকালাম সমস্যার পর এবার ভারতীয় সেনার তিন সদস্যের একটি দল বেজিং সফরে যাবে বলে জানা গিয়েছে৷ দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরও মজবুত করতে এই পদক্ষেপ৷ সূত্রের খবর, অগস্টের দ্বিতীয় সপ্তাহে এই দলকে নেতৃত্ব দেবেন ইস্টার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল অভয় কৃষ্ণ৷

ভারতীয় সেনার এই দল লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে দুই দেশের সেনার মধ্যে সম্পর্ক মজবুত করতে পিএলএ-র আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসবেন৷

প্রসঙ্গত, গত মাসের প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে চিন। সাংরি-লা ডায়লগে দুই দেশের সম্পর্কে নিয়ে যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী, সেই প্রসঙ্গেই এই প্রশংসা। একই সঙ্গে ভারতের সঙ্গে হাত মিলিয়ে কাজও করতে চাইছে বেজিং।

পড়ুন: মোদীর কথাতেই বরফ গলছে ভারত-চিন সম্পর্কের

সিঙ্গাপুরের সাংরি-লা’তে সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেন, ভারত ও চিন যদি একসঙ্গে কাজ করে, তাহলে আগামিদিনে এশিয়া তথা বিশ্বের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। তিনি আরও বলেন, ভারত ও চিন শান্তিপূর্ণভাবে দুই দেশের সমস্যাগুলো মিটিয়ে নেয়। এতে দুই দেশের সম্পর্কের উন্নতি চোখে পড়ে। বিশ্বের অন্যতম জনবহুল দুই দেশের পরস্পরের প্রতি সহযোগিতা যে ক্রমশ বেড়ে চলেছে, সেটা বেশ স্পষ্ট বলেই মনে করেন মোদী।

উল্লেখ্য, ২০১৫ সালে ভারতীয় সেনার প্রতিনিধিরা চিন সফরে গিয়েছিলেন৷ তাঁদের নেতৃত্ব দিয়েছিলেন নর্দার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ডি.এস হুডা৷

The post স্বাধীনতার মাসেই চিন সফরে ভারতীয় সেনা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NO19sE
via IFTTT

Comments