বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার

স্টাফ রিপোর্টার, হাওড়া: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যু হয়েছে বহুক্ষণ৷ কিন্তু সেই মৃতদেহ উদ্ধার করতে বিলম্ব হওয়ায় মৃতদেহ আটকে বিক্ষোভ দেখালো এলাকাবাসী৷ মৃতের নাম মিতা চট্টোপাধ্যায়৷ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়া পঞ্চানন-তলার কুমোরপাড়া এলাকায়৷

প্রসঙ্গত, মিতা চট্টোপাধ্যায় নামে ওই মহিলা তাঁর বাড়ির সামনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। স্থানীয়েরা জানিয়েছেন, জলমগ্ন অবস্থায় রাস্তা দিয়ে হাঁটার সময় তিনি একটি কারখানার গেটে হাত দিয়ে ফেলেন। আর কারখানার গেটটিতে তখন তড়িৎ পরিবাহী হয়েছিল৷

ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। এদিকে অভিযোগ, ঘটনার খবর পাওয়ার পরেও পুলিশের তরফ থেকে কোনও রকম তৎপরতা নজরে আসেনি৷ ঘটনার বহুক্ষণ বাদে পুলিশ ও সিইএসসি দেরিতে আসার কারণে এলাকায় ওই মহিলার মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মানুষজন।

পরে ঘটনাস্থলে লিলুয়া থানার পুলিশ এলেও দেহ আটকে রেখে চলে অবরোধ। জানা গিয়েছে, এদিন সকালে তিনি বাড়ি থেকে বেরিয়ে এক আত্মীয়ের বাড়িতে যাবেন বলে বেরিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবারের প্রবল বৃষ্টিতে রাস্তা জলমগ্ন হয়ে থাকার কারণে তিনি রাস্তার দেওয়াল ধরে হাঁটছিলেন।

সেই সময় আচমকাই একটি কারখানার লোহার গেট ধরে হাঁটার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাস্তায় ছিটকে পড়েন। এরপরে পুলিশে খবর দেওয়া হলেও পুলিশ ঘটনাস্থলে আসতে দেরি করে বলে অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন।

The post বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2AbbqMJ
via IFTTT

Comments