বুরারি কাণ্ডের ছায়া, ঝাড়খন্ডে আত্মহত্যা একই পরিবারের ৬ জনের!
রাঁচি: একই পরিবারের ছয় সদস্যের আত্মহত্যা ঘিরে চাঞ্চল্য ছড়াল ঝাড়খণ্ডে৷ ফিরে এল দিল্লির বুরারি কাণ্ডের আতঙ্ক৷ ঝাড়খণ্ডের হাজারিবাগে রবিবার এই মৃতদেহ গুলি উদ্ধার করা হয়৷ এদের মধ্যে দুজন পুরুষ, দুজন মহিলা ও দুটি শিশু রয়েছে৷ একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে৷ পুলিশ সূত্রে খবর ঋণের দায়ে জর্জরিত এই পরিবার মানসিক অবসাদে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়৷
মাওয়াড়ি এই পরিবারের মধ্যে পাঁচজন গলায় দড়ি দিয়ে ও একজন ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে৷ নোটে বলা হয়েছিল ছয় নম্বর ব্যক্তি বাকিদের দড়িতে ঝুলতে সাহায্য করবেন৷ পরে ছাদ থেকে ঝাঁপ দেবে সে৷
মৃতদের মধ্যে ৭০ বছরের মহাবীর মাহেশ্বরী, তাঁর স্ত্রী বছর ৬৫র কিরণ মাহেশ্বরী, তাঁদের ছেলে ৪০ বছরের নরেশ আগরওয়াল, তাঁর স্ত্রী ৩৮ বছরের প্রীতি আগরওয়াল, তাদের দুই সন্তান ছ বছরের আমন ও ৬ বছরের অঞ্জলি৷ ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ৷ সেখান থেকেই উদ্ধার হয় সুইসাইড নোট৷

পুলিশ জানিয়েছে এই পরিবারের নিজস্ব একটা ড্রাই ফ্রুটসের দোকান রয়েছে৷ সেই দোকানকে কেন্দ্র করেই প্রচুর দেনা হয়ে যায় ওই পরিবারের৷ সম্ভবত দেনার দায়েই আত্মঘাতী হয়েছেন প্রত্যেকে৷ এছাড়াও ওই পরিবারের মধ্যে পারস্পরিক বিবাদ ছিল বলে মনে করছে পুলিশ৷
এরআগে, দিল্লিতে একটি ঘর থেকে ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। দোসরা জুলাই দিল্লির বুরারি এলাকার একটি বাড়িতে এমন দৃশ্য দেখে বিস্মিত হয় পুলিশও৷ দেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। দেহ উদ্ধার হওয়ার পর চাঞ্চল্য ছড়ায় বুরারি এলাকায়। দেখা যায় কারো চোখ বাঁধা। কারো আবার হাত। বেশ কয়েকটি দেহ ঝুলছে তারের একটা জালি থেকে। সব মিলিয়ে মৃতদেহের সংখ্যা ১১। এর মধ্যে সাত জনই মহিলা। ১১ জনের মধ্যে পাঁচ শিশু।

পুলিশ জানায়, ২০ বছর ধরে বুরারি এলাকার দোতলা বাড়িতে থাকত ওই পরিবারটি। দুই ভাই ললিত এবং ভুবনেশ্বর তাদের পরিবার নিয়ে ওই বাড়িতে থাকতেন। সঙ্গে থাকতেন তাদের মা, এক বিধবা বোন। তাদের আসল বাড়ি রাজস্থানে। পারিবারিক মুদির দোকানের ব্যবসা রয়েছে ললিত-ভুবনেশ্বরদের। এছাড়াও ভাই ললিতের একটি আসবাবের দোকানও ছিল। বাড়ির নীচেই তার দোকান।
The post বুরারি কাণ্ডের ছায়া, ঝাড়খন্ডে আত্মহত্যা একই পরিবারের ৬ জনের! appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2mlPxk6
via IFTTT
Comments
Post a Comment