কলকাতা থেকে চার ঘন্টা ধরে দেখা যাবে চন্দ্রগ্রহণ
কলকাতা: এই শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ দেখবে বিশ্ববাসী। শুক্রবার টানা চার ঘন্টা ধরে এই চন্দ্রগ্রহণ দেখতে পাওয়া যাবে। ওই দিন সম্পূর্ণ লাল রঙের চাঁদের দেখা মিলবে। কিছুদিন আগেই সূর্যগ্রহণ হয়েছিল। কিন্তু সেই দৃশ্য দেখা যায়নি ভারতে। তবে এবারে সেই সম্ভাবনা রয়েছে। আকাশ পরিস্কার থাকলে বিরল এই গ্রহণের সাক্ষী থাকবেন কলকাতাবাসী। জানা গিয়েছে, কলকাতা-সহ গোটা ভারতে দেখা যাবে ২৭ জুলাই প্রায় মধ্য রাত থেকে ২৮ জুলাই ভোর রাত পর্যন্ত ৩ ঘণ্টা ৫৪ মিনিট ধরে। এটাই হতে চলেছে শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ।
কেমন ভাবে সাদা চাঁদ লাল হয়ে যাবে? যখন চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী এসে পড়বে তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়বে। আরও একটু ব্যখ্যা দেওয়া যাক। সূর্যের সাদা আলো যখনই পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে এসে পড়বে তখন পৃথিবীর নীল রঙের সঙ্গে মিশবে সূর্যের সাদা আলো। আলোক বিচ্ছুরণ হবে। সৃষ্টি হবে লাল আলোর। এতেই রঙেই রাঙা হবে চাঁদ।
জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন টানা ১০৩ মিনিটের বেশি সময় ধরে ঘটবে এই মহাজাগতিক ঘটনা, যা দীর্ঘতম চন্দ্র গ্রহণের থেকে চার মিনিট কম। পূর্ব আফ্রিকা, মধ্য প্রাচ্য, মধ্য এশিয়ায় সবথেকে পরিষ্কার দেখা যাবে গ্রহণ। আমেরিকায় ৮৩ মিনিট দেখা গেলেও ওই সমস্ত অঞ্চলে পুরো ১০৩ মিনিট ধরেই উপভোগ করা যাবে চন্দ্রগ্রহণ। তবে আবহাওয়া ভালো থাকাটাও গ্রহণ দর্শনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
The post কলকাতা থেকে চার ঘন্টা ধরে দেখা যাবে চন্দ্রগ্রহণ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JXjv7o
via IFTTT
Comments
Post a Comment