‘হিন্দু ভাইদের’ জন্য মন্দির নির্মাণে টাকা দিল মুসলিমরা

পাটনা: বিহারের এই গ্রামে নেই কোনও মন্দির৷ গ্রামের হিন্দু বাসিন্দাদের মন্দির নির্মাণের নেই সামর্থ্য৷ তাই হিন্দুদের উপাসনাস্থল নির্মাণে এগিয়ে এল গ্রামের মুসলিম সম্প্রদায়৷ জমি ও অর্থ দিয়ে করলেন সাহায্য৷

কথা হচ্ছে বিহারের গয়া জেলার বুধপুর গ্রামের৷ হিন্দু মুসলিমের বাস এই গ্রামে একটিও মন্দির নেই৷ আবার টাকা খরচ করে মন্দির নির্মাণ করা হবে এমন সামর্থ্য তাদের নেই৷ অগত্যা মুসকিল আসানে এগিয়ে এলেন গ্রামের মুসলিমরা৷

মহম্মদ আজারুদ্দিন নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘‘গ্রামে মন্দির নেই৷ আমাদের হিন্দু ভাইদের খুব অসুবিধায় পড়তে হয়৷ ধর্মীয় পুজা অর্চনা বা রীতিনীতি পালনে খুব সমস্যায় পড়েন হিন্দুরা৷ তাই আমরা মুসলিমরা একজোট হয়ে ঠিক করেছি হিন্দুদের জন্য মন্দির তৈরি করে দেব৷’’

ইতিমধ্যে তারা মন্দির নির্মাণে তিন লক্ষ টাকা জোগাড় করে দিয়েছেন৷ তবে শুধু অর্থ জোগাড় করলেই হবে না৷ চাই জমি৷ তখন গ্রামেরই এক মুসলিম ব্যক্তি নির্দ্বিধায় তার জমি হিন্দুদের দান করে দেন৷ এই জমিতেই এবার মন্দির নির্মিত হবে৷

গোটা দেশ জুড়ে যখন দুই সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় অসহিষ্ণুতা ও হিংসা বাড়ছে তখন বিহারের এই গ্রাম সাম্প্রদায়িক সম্প্রীতির নজির তৈরি করবে বলে বিশ্বাস গ্রামের বাসিন্দাদের৷ স্থানীয় বাসিন্দা মহম্মদ মোক্তার জানিয়েছেন, কিছু মানুষ দেশকে অন্ধকারের পথে নিয়ে যাচ্ছে৷ যার দরুণ অস্থিরতার পরিবেশ তৈরি হচ্ছে৷ ভ্রাতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির পথে বাধা হয়ে দাড়াচ্ছে৷ এমন পরিস্থিতিতে গ্রামের এই উদ্যোগ দৃষ্টান্ত স্থাপন করবে৷

The post ‘হিন্দু ভাইদের’ জন্য মন্দির নির্মাণে টাকা দিল মুসলিমরা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2L6nJ1c
via IFTTT

Comments