তাজমহলের ভিশন ডকুমেন্টে দেশবিরোধী মানচিত্র প্রকাশে বিতর্ক
নয়াদিল্লি: তাজমহলের ভিশন ডকুমেন্টেই ভারতের মানচিত্রে ভুল! স্কুল অব প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার-এর এক হাজার পৃষ্ঠার একটি ডকুমেন্টে দেশবিরোধী নকশা ছাপা হয়, যেখানে পাক অধিকৃত কাশ্মীর যেমন রয়েছে তেমনই অরুণাচল প্রদেশের অংশ ভারতের অন্তর্গত দেখানো হয়নি বলে জানা গিয়েছে৷
অমর উজালা-তে প্রকাশিত খবর অনুযায়ী, দেশের নকশা ভুল ছাপা বা প্রকাশের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার গত বছরই কড়া নিয়ম তৈরি করে৷ এদিকে স্কুল অব প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার-এর বিশেষজ্ঞরা এই ডকুমেন্টে একটি বা দুটি নয়, ন’টি পৃষ্ঠায় ভারতের মানচিত্রের ভুল নকশা প্রকাশ করে৷ প্রসঙ্গত, ২০১৬ সালে ভারত সরকারের একটি বিল আনে যেখানে দেশে ভুল নকশা প্রকাশে সাত বছরের কারাদণ্ড এবং ১০লক্ষ থেকে ১০০কোটির জরিমানা হবে বলে জানানো হয়৷
পড়ুন: বিজয়ের মাসেই মানচিত্র বিকৃত করে কোন রুচির পরিচয়?
তাজমহলের ক্ষেত্রে এই ভিশন ডকুমেন্টারি একটি ঐতিহাসিক দলিল৷ সুপ্রিম কোর্ট থেকে অনুমতি পেলে এটি ভবিষ্যতের জন্য একটি গাইড লাইন হিসেবে কাজ করবে৷ আর এক্ষেত্রে স্কুল অব প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার-এর বিশেষজ্ঞদের ভূমিকায় প্রশ্ন উঠছে, কারণ ডকুমেন্টের প্রথম ড্রাফ্ট প্রকাস পাওয়ার পরও তাদের চোখে এই ভুলগুলো পড়েনি৷ এই ভুল নকশার ডকুমেন্টই সমস্ত মন্ত্রক, রাজ্য সরকার, তাজ ট্রিপোজিয়ম জোন অথরিটির আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে৷
The post তাজমহলের ভিশন ডকুমেন্টে দেশবিরোধী মানচিত্র প্রকাশে বিতর্ক appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2L8h7jA
via IFTTT
Comments
Post a Comment