অনাহার নয়, বিষ খাইয়ে মেরে ফেলেছে বাবা?
নয়াদিল্লি: গত কয়েকদিন আগে এক ভয়ঙ্কর খবরে কেঁপে উঠেছিল দেশ। খাবার না পেয়ে মৃত্যু হয়েছে তিন শিশুর। তাদের পাকস্থলীতে নাকি খাবারের কোনও চিহ্ন পাওয়া যায়নি, প্রাথমিক তদন্তে এমন তথ্যই উঠে এসেছিল। তবে এবার জানা যাচ্ছে অন্য কথা।
জানা যাচ্ছে, বিষপ্রয়োগেই মৃত্যু হয়েছে দিল্লির তিন শিশুর। নতুন করে তদন্তের পর এমন সম্ভাবনার কথা সামনে আনা হচ্ছে। মৃত শিশুদের ঘর থেকে কিছু ওষুধ পাওয়া গিয়েছে। তবে, কেজরিওয়াল সরকারকে বাঁচাতেই সাব ডিভিশনার ম্যাজিস্ট্রেট এমন রিপোর্ট দিচ্ছেন কিনা সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।
মঙ্গলবার ওই তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। তাতে অনাহারে মৃত্যুর প্রমাণ পাওয়া যায়। কিন্তু বিতর্ক উঠতে পারে দেখে ফের একবার ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়। তাতেও অনাহারের মৃত্যুর কথাই উঠে আসে। কিন্তু এই তত্ত্ব মানতে নারাজ দিল্লি সরকার। তাই তদন্ত শুরু করেছেন সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অরুণ গুপ্ত। তদন্ত করতে গিয়ে মৃত শিশুদের ঘর থেকে ওষুধ পাওয়া যায়। এরপরে ওই সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের রিপোর্টেই উঠে এসেছে বিষপ্রয়োগের সম্ভাবনা কথা।
এই মুহূর্তে নিখোঁজ মৃত শিশুদের বাবা মঙ্গল সিং। ফলে সন্দেহ আরও বেড়েছে। মঙ্গলের বন্ধু নারায়ণকে জেরা করে যে তথ্য উঠে এসেছে, তাতে দেখা যাচ্ছে ২৩ জুলাই তিনটি শিশুরই পেট খারাপের সঙ্গে বমি হয়। রাতে গরম জলের সঙ্গে কোনও একটি ওষুধ মঙ্গল তাঁর সন্তানদের খাইয়েছিলেন বলে জানা যাচ্ছে। আর তাতেই ওই তিন শিশুর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।
The post অনাহার নয়, বিষ খাইয়ে মেরে ফেলেছে বাবা? appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2K1YSqA
via IFTTT
Comments
Post a Comment