জিমে শরীরচর্চা করতে এক টাকাও লাগবে না প্রাতঃভ্রমণকারীদের
স্টাফ রিপোর্টার, কলকাতা: পুজোর আগেই আরও একটা ‘ওপেন জিম’ উপহার দিতে চলেছে কলকাতা পুরসভা৷ নিখরচায় এই জিমে শরীরচর্চার সুযোগ পাবেন প্রাতঃভ্রমণকারীরা৷ ভবানীপুরের সুভাষ উদ্যান, নর্দান পার্কে এই ‘ওপেন জিম’ তৈরি করা হচ্ছে৷
কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ডের এই মাঠে আগে স্থানীয় ছেলেমেয়েরা খেলাধুলো করত৷ কিন্তু মাঠের অবস্থা খারাপ হয়ে যাওয়ায় মাঠে খেলাধুলো এখন বন্ধ৷ এলাকাবাসী দাবি মেনেই পার্কের সংস্কার শুরু করছে পুরসভা।

স্থানীয় কাউন্সিলর অসীম বসু জানান, দু’বিঘা জায়গা জুড়ে থাকা এই পার্কের জন্য বরাদ্দ করা হয়েছে ২৬ লক্ষ টাকা। প্রাতঃভ্রমণকারীদের জন্য ওপেন জিম তৈরি হচ্ছে এই পার্কে৷ ইতিমধ্যেই মাঠটিকে উঁচু করতে ২৮০টি ডাম্পারের মাটি ফেলা হয়েছে। ঘাস লাগানো হয়েছে৷ পুজোর আগেই কাজ শেষ হয়ে যাওয়ার সম্ভবনা বেশি৷
তিনি আরও জানিয়েছেন, বয়স্কদের জন্য দিল্লি থেকে কিছু যন্ত্র আনা হয়েছে। আপাতত সাত ধরণের জিমের সরঞ্জাম রাখা হচ্ছে৷ ওখানে হাঁটু, কাঁধের ব্যয়ামও করতে পারবেন তাঁরা। শীঘ্রই মাঠটি খেলার উপযুক্ত করা যাবে বলে আশ্বাস দিয়েছেন কাউন্সিলর।
কলকাতা পুরসভার উদ্যান দফতর সূত্রে খবর, জিম তৈরি করা ছাড়াও এলাকার বয়স্কদের কথা ভেবে পার্কে বসার জায়গাও বাড়ানো হচ্ছে। নতুন এলইডি আলোয় সাজছে পার্কের অন্দর। উল্লেখ্য গত ছমাস আগেই কলকাতা পুরসভার ১১৮ নম্বর পার্কে এধরনের ‘ওপেন জিম’ তৈরি করা হয়েছে৷ শহরবাসীকে বিশেষত বয়স্কদের ফিট রাখতে আগামী দিনে আরও জিম তৈরি করার পরিকল্পনা রয়েছে পুর কর্তৃপক্ষের৷
The post জিমে শরীরচর্চা করতে এক টাকাও লাগবে না প্রাতঃভ্রমণকারীদের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2uQS6iW
via IFTTT
Comments
Post a Comment