মাওবাদী হামলায় শহিদ দুই জওয়ান
রায়পুর: ক্রমশ নিজেদের শক্তি বাড়াচ্ছে মাওবাদীরা৷ রবিবার ভোররাতে মাওবাদীদের গুলিতে শহিদ হলেন দুই বিএসএফ জওয়ান৷ একজন জওয়ান আহত হয়েছে৷ ছড়িশগড়ের পার্টাপুর পুলিশ স্টেশনের কাছে হয় ঘটনাটি৷
আরও পড়ুন: সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াচ্ছেন প্রধানমন্ত্রী: কংগ্রেস
নিরাপত্তা বাহিনীর তরফ থেকে শহিদ জওয়ানদের নাম ও ছবি প্রকাশ করা হয়৷ জানা গিয়েছে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে শহিদ হন বিএসএফ হেড কনস্টেবল মুক্তিয়ার সিং ও কনস্টেবল লোকেন্দ্র৷ এই ঘটনার পর মুখ্যমন্ত্রী রমন সিং দুঃখপ্রকাশ করেছে৷ মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন৷ ছড়িশগড়ে মাওবাদীদের আনাগোনা অনেক বেড়ে গিয়েছে৷ কিছুদিন আগে দান্তেওয়াড়াতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন মাওবাদী খতম হয়৷

পুলিশ তখন জানিয়েছিল, রায়পুর থেকে ৪৫০ কিমি দুরে দান্তেওয়াড়ার এক ঘন জঙ্গলে হয় এনকাউন্টারটি৷ এই জঙ্গলে মাওবাদীদের লুকিয়ে থাকার খবর পায় নিরাপত্তা বাহিনী৷ দু’পক্ষের মধ্যে যখন প্রবল গুলির লড়াই চলছিল সেই সময় মাওবাদীদের ছোঁড়া গুলিতে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের এক জওয়ান আহত হন৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷
আরও পড়ুন: এই প্রথম ছ’দিনের জন্য বন্ধ থাকবে তিরুমালা মন্দিরের দরজা
ওই জঙ্গলটি কাতেকল্যাণ পুলিশ স্টেশনের আওতায়৷ মাও দমন অভিযানে নেমে প্রথমে নিরাপত্তা বাহিনী পেড়াদাব্বা গ্রামটি ঘিরে ফেলে৷ ওই গ্রামেই লুকিয়ে ছিল মাওবাদীরা৷ নিরাপত্তা বাহিনীকে দেখতে পেয়ে আইইডি বিস্ফোরণ ঘটায় তারা৷ শুরু হয় গুলি ছোঁড়া৷
The post মাওবাদী হামলায় শহিদ দুই জওয়ান appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2uyzR0I
via IFTTT
Comments
Post a Comment