ফের সস্তা হল পেট্রল ও ডিজেল, জেনে নিন নতুন দাম
নয়াদিল্লি: ফের দাম কমল তেলের৷ এই নিয়ে টানা চার দিন৷ রবিবার দেশের চারটি মেট্রো শহরে ৮ থেকে ১০ পয়সা দাম কমেছে পেট্রল ও ডিজেলের৷ এ দিন রাজধানী দিল্লিতে পেট্রলের দাম ১০ পয়সা কমে হয়েছে ৭৬.৩৭ পয়সা৷ শনিবার লিটার প্রতি পেট্রলের দাম ছিল ৭৬.৪৭ পয়সা৷
মুম্বইতেও লিটার প্রতি পেট্রলের দাম কমে হয়েছে ৮৩.৮২ পয়সা৷ কলকাতাতে পেট্রলের দাম আট পয়সা কমেছে৷ নতুন দাম হয়েছে ৭৯.২০ পয়সা৷ আরও এক মেট্রোপলিটন শহর চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রলের দাম হয়েছে ৭৯.৩৩ পয়সা৷
শুধু পেট্রল নয়, সস্তা হয়েছে ডিজেলও৷ রবিবার দিল্লিতে ডিজেলের দাম কমে হয়েছে ৬৭.৯৮ পয়সা৷ শনিবার রাজধানীতে ডিজেলের দাম ছিল ৬৮.০৮ পয়সা৷ অর্থাৎ দশ পয়সা দাম কমেছে৷ অপর তিনটি মেট্রো শহর মুম্বই, কলকাতা ও চেন্নাইয়ে ডিজেলের দাম কমে হয়েছে যথাক্রমে ৭২.১৭, ৭০.৬৩ ও ৭১.৭৯ পয়সা৷
রবিবার সকাল ছ’টা থেকে এই দাম কার্যকর হয়েছে৷ তেলের দাম কমার কারণ হিসাবে জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারে ডলারের দামে পতনের জেরে তেলের বাজারে প্রভাব পড়েছে৷ এদিকে ভারতে আগে ১৫ দিন অন্তর অন্তর তেলের দামের মূল্যায়ণ করা হত৷ কিন্তু গত বছর জুন মাসের পর থেকে প্রতিদিন পেট্রল ও ডিজেলের দামের মূল্যায়ণে বসে তেল কোম্পানিগুলি৷ এরপর কেন্দ্র ও রাজ্যের তেলের উপর নানা কর চাপানোর জেরে দামের তারতম্য ঘটে৷ তাই এক এক শহরে তেলের দাম এক এক রকম৷
The post ফের সস্তা হল পেট্রল ও ডিজেল, জেনে নিন নতুন দাম appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2mwl2Ie
via IFTTT
Comments
Post a Comment