যাত্রীদের সুবিধার্থে বর্ধমান স্টেশনে বসছে চলমান সিঁড়ি
স্টাফ রিপোর্টার, বর্ধমান: অবশেষে বর্ধমান স্টেশনে বসতে চলেছে চলমান সিঁড়ি৷ দীর্ঘ কয়েক বছর ধরে যাত্রীরা এই পরিষেবার জন্য দাবি জানিয়ে আসছিলেন৷ সেই পরিষেবা শুরু হতে চলায় খুশি নিত্যযাত্রীরা৷
যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বর্ধমান স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যেতে সমস্যা ছিল প্রবীণ ও অসুস্থদের৷ একই সঙ্গে জিনিসপত্র নিয়েও যাওয়ার একটা সমস্যা ছিল। বারবার এই বিষয়ে রেল কর্তৃপক্ষের কাছে সরব হয়েছিলেন অনেকেই।
আরও পড়ুন: বেহাল দশা স্কুলের, জীবনের ঝুঁকি নিয়ে চলছে পড়াশোনা
বর্ধমান-দুর্গাপুরের প্রাক্তন সাংসদ সিপিএমের সাইদুল হকও এ নিয়ে উদ্যোগী হয়েছিলেন৷ রেলের কাছে দাবি জানিয়েছিলেন৷ বর্ধমান স্টেশনের যাত্রী সুবিধায় ব়্যাম্প করার জন্য তিনি ৯০ লক্ষ টাকা প্রদান করেছিলেন। ২০১৪ সাল নাগাদ রেলের স্ট্যান্ডিং কমিটির তৎকালীন সদস্য তথা স্থানীয় সাংসদ সাইদুল হক বর্ধমান স্টেশনে ওই ব়্যাম্পের শিলান্যাস করেন। কিন্তু জায়গার অসুবিধার জন্য তা তৈরি করা যায়নি। ফলে রোজই দুর্ভোগ পোহাতে পোহাতেই যাতায়াত করতে হচ্ছিল নিত্যযাত্রীদের৷
অবশেষে বর্ধমান স্টেশনে চলমান সিঁড়ি তৈরির সবুজ সংকেত মিলেছে। হাওড়া ডিভিশনের বর্ধমান, ব্যান্ডেল এবং রামপুরহাটকে এ ক্লাস স্টেশন হিসাবে স্বীকৃতি দেওয়ার পর চলমান সিঁড়ির অনুমোদন দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সোনার কয়েন অর্ডার করে খালি বাক্স ধরাল ফ্লিপকার্ট
বর্ধমান স্টেশন ম্যানেজার স্বপন অধিকারী জানান, অনেক দিন ধরেই বর্ধমান স্টেশনের জন্য চলমান সিঁড়ির দাবি চলছিলই। একইসঙ্গে ব়্যাম্পেরও দাবি উঠেছিল। কিন্তু ব়্যাম্পের জন্য প্রয়োজনীয় জায়গা দিতে না পারায় তা কার্যত বাতিলের পর্যায়ে চলে গিয়েছে।

স্বপনবাবু জানান, চলমান সিঁড়ির জন্য প্রয়োজনীয় পরিকল্পনা তৈরি করা হয়েছে। প্রথম ধাপে ৪ ও ৫ প্ল্যাটফর্মে, দ্বিতীয় ধাপে ৬ ও ৭ নম্বর প্ল্যাটফর্মে এবং তৃতীয় পর্যায়ে ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে কেবলমাত্র ওঠার জন্য এই চলমান সিঁড়ি চালু করা হবে। ১ নম্বর প্ল্যাটফর্মের বাইরে এই চলমান সিঁড়ি বসানো হবে।
তিনি জানান, ইতিমধ্যেই প্রতিবন্ধীদের জন্য রেলের প্ল্যাটফর্ম ও রেল স্টেশন এলাকায় ট্র্যাক টাইলস বসানোর কাজ শেষ হয়েছে। তিনি জানান, কাটোয়া ওভারব্রিজের কাজ সম্পন্ন হলে বর্ধমান স্টেশনের খোলনোলচেই পরিবর্তন হয়ে যাবে।
আরও পড়ুন: বন্ধ ঘরে প্রৌঢ় দরজির রহস্যমৃত্যু
যদিও বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য ব়্যাম্প করার যে দাবি দীর্ঘদিন ধরে যাত্রীদের তরফ থেকে তোলা হয়েছিল, তা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বীরভূম-বর্ধমান দৈনিক রেলযাত্রী সমিতি৷ ওই সংগঠনের সম্পাদক অশোক চট্টোপাধ্যায় জানান, তাঁরাও সাংগঠনিক ভাবে বারবার এই দাবি করেছেন। বিশেষ করে বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য এই ব়্যাম্প তৈরি অত্যন্ত জরুরি। তারা এ ব্যাপারে রেলমন্ত্রীর কাছেও দাবিপত্র পাঠিয়েছিলেন। তবে চলমান সিঁড়ি তৈরির এই অনুমোদন পাওয়ার ঘটনা অত্যন্ত আনন্দের বলে তিনি জানিয়েছেন।

অন্যদিকে, প্রাক্তন সাংসদ সাইদুল হক জানান, এটা অত্যন্ত দুঃখের ঘটনা। তিনি সাংসদ থাকাকালীন তিনি অনেক পরিশ্রম এবং দরবার করেই এই ব়্যাম্প তৈরি করার অনুমোদন ছিনিয়ে নিয়ে এসেছিলেন যাত্রী সুবিধার জন্য। এমনকী, তিনি নিজে ওই ব়্যাম্পের জন্য ফলকও উন্মোচন করেছিলেন। এখন সেই ফলক উধাও হয়ে যাওয়া বা সরিয়ে ফেলার পাশাপাশি ব়্যাম্পের পরিকল্পনাই বাতিল হয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত দুঃখের।
আরও পড়ুন: বিদ্যুৎ চুরি রুখতে জনসংযোগই হাতিয়ার মমতার প্রশাসনের
এদিন স্বপনবাবু জানান, বর্ধমান স্টেশনে গড়ে দূরপাল্লা, লোকাল এবং বর্ধমান ষ্টেশনে না দাঁড়ানো এরকম প্রতিদিন প্রায় ৪০০ ট্রেন যাতায়াত করে। গড়ে প্রতিদিন ১ লক্ষ যাত্রী যাতায়াত করেন৷ প্রতিদিন গড়ে ৪৯ হাজার টিকিট বিক্রি হয়। যার আর্থিক মূল্য প্রায় ১০ লক্ষ টাকা।
এদিকে, দীর্ঘ প্রতীক্ষার পর বর্ধমান স্টেশনে বসতে চলেছে চলমান সিঁড়ি। ইতিমধ্যেই এই চলমান সিঁড়ির প্রয়োজনীয় যন্ত্রপাতি চলে এসেছে। বর্ধমানের স্টেশন ম্যানেজার স্বপন অধিকারী জানিয়েছেন, প্রতিদিন গড়ে প্রায় ১৫-২০ শতাংশ যাত্রীই রয়েছেন যাঁদের সিঁড়ি দিয়ে ওঠানামা করতে অসুবিধা হয়। এই চলমান সিঁড়ি চালু হলে এই অসুবিধা দূর হবে।
আরও পড়ুন: গেরুয়া শিবিরে অমর সিং? জল্পনা তুঙ্গে
The post যাত্রীদের সুবিধার্থে বর্ধমান স্টেশনে বসছে চলমান সিঁড়ি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2A57j4H
via IFTTT
Comments
Post a Comment