পুনর্জন্ম পেয়ে পুজো করলেন যোগীর মন্ত্রী
লখনউ: উত্তর প্রদেশে বহুজন সমাজবাদী পার্টির জামানায় ভয়াবহ হামলা চলে নন্দ গোপালের উপরে। সেই সময় ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বেহেনজি মায়াবতী। রিমোট পরিচালিত বোমার মাধ্যমে খতম করার চেষ্টা করা হয় নন্দ গোপালকে। যদিও সেই যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছিলেন তিনি।
আরও পড়ুন- বিয়েতে নারাজ প্রেমিকা শুভলগ্নাকে খুন করল সুলতান
সেই সময় থেকেই নিয়মিত নিজের নিরাপত্তার স্বার্থে পুজো পাঠ করে থানে নন্দ গোপাল গুপ্ত। সেই বেঁচে যাওয়ার ঘটনাকে তিনি মনে করেন পুনর্জন্ম। সেই উপলক্ষ্যে প্রতি বছর বিশেষ দিনে পুজো করেন তিনি
সাধারণত মানুষের জন্মদিন উপলক্ষ্যে উৎসব-অনুষ্ঠান হয়ে থাকে। অতিথি সমাগমের ব্যবস্থা করা হয়। আয়োজন করা হয় ভোজসভার। কিন্তু পুনর্জন্মে লাভের জন্যেও পুজোর অনুষ্ঠান এবং ভোজসভার আয়োজন করে চমক দিয়েছেন যোগী আদিত্যনাথের মন্ত্রীসভার সদস্য নন্দ গোপাল গুপ্ত।

সময়ের শহর এলাহাবাদে বৃহস্পতিবার বসেছিল সেই পুজোর আসর। উত্তর প্রদেশ রাজ্য প্রশাসনের সকল পদস্থ আধিকারিক থেকে শুরু করে মন্ত্রী, সকলেরই ছিল আমন্ত্রণ। থাকবে নাই বা কেন! মন্ত্রীর পুজো বলে কথা। তাও আবার পুনর্জন্মের মতো গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় বিষয়ের উপরে। আমন্ত্রিত ভিভিআইপি সকলেই উপস্থিত না থাকলেও উপস্থিতির হার ছিল নজর কাড়ার মতো।
The post পুনর্জন্ম পেয়ে পুজো করলেন যোগীর মন্ত্রী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Ld3dsw
via IFTTT
Comments
Post a Comment