দেবের খুদে ফ্যানদের জন্য নতুন সারপ্রাইজ
কলকাতা : দেবের ছবি ‘হইচই আনলিমিটেড’র প্রথম পোস্টারে যাকে বলে হইচই পড়ে গিয়েছিল৷ সেই পোস্টারে দেখা গিয়েছিল বাচ্চাদের সাইকেল দেবসহ ছবির অন্যান্য অভিনেতারাও৷ ওপরে লাফাচ্ছে ছবির নায়িকারা৷ সে এক মজার পোস্টার৷ তাতেই হেসে কুটিকুটি টলিপাড়া থেকে সিনেপ্রেমীরা৷ একটি পয়সার যেমন দুটি দিক হয়৷ তেমনই একই পোস্টারের আরেক রকম রূপ নিয়ে সকলকে সারপ্রাইজ দিলেন অভিনেতা দেব৷ সদ্য মুক্তি পেয়েছে নয়া ‘হইচই’ পোস্টার৷ পুরোটাই এডিট করে বানানো হয়েছে অ্যানিমেশনের স্টাইলে৷ বলা নেই কওয়া নেই, এমন চমকে বেশ খুশি দেবের ফ্যানেরা৷ তবে দেব-ভক্তদের থেকেও বেশি খুশি নায়কের খুদে অনুরাগীরা৷

চলতি বছর পুজোয় ১২ অক্টোবর মুক্তি পেতে চলেছে এই কমেডি ছবি৷ চিত্রনাট্য অনুযায়ী এই ছবিতে এক বড় শিল্পপতির ঘরজামাই উত্তীয় (দেব)৷ তাঁর স্ত্রী (কৌশানি) সমসময় পুজোপাঠ নিয়ে ব্যস্ত থাকেন৷ যা উত্তীয়র জীবনের সব থেকে বড় সমস্যা৷ যেমন প্রোমোটার বিজনের (খরাজ) জীবন তাঁর দুই স্ত্রীকে নিয়ে সমস্যায় জর্জরিত৷ আসলে বিজনের দু’বউ৷ কনীনিকা বন্দোপাধ্যায় ও মানসী সিনহা৷ অথচ কেউ কারও কথা জানে না! তাই সারাক্ষণ বিজনের একটি ভয় কাজ করে, পাছে তাঁর এক বউ অন্য বউয়ের অস্তিতের কথা টের পেরে যায়৷

এদিকে অবিবাহিত হয়েও রিটায়ার্ড ফ্লাইট লেফটেন্যান্ট অনিমেষ চাকলাদারের (শাশ্বত) জীবনে শান্তি নেই৷ কারণ সুদীপ্ত চক্রবর্তী৷ সে এছবির গুন্ডা৷ ইনি প্রায়ই অনিমেষকে হুমকি দেয় বাড়িটা তার নামে লিখে দেওয়ার জন্য৷ অন্যদিকে বউয়ের জন্য মনে শান্তি নেই গ্যারাজ মেকানিক আজমল খানের (অর্ণ)৷ কারণ অভিনত্রী হতে চাওয়া তার বউ (রোজা পারমিতা) মনে করে, এই কালিঝুলি মাখা মানুষটি তার বর হওয়ার যোগ্য নয়৷

সুতরাং কারও মনেই শান্তি নেই৷ তাই শান্তির খোঁজে তারা সবাই উজবেকিস্তানে ঘুরতে যায়৷ সেখানে গিয়ে তাদের একে-অপরের সঙ্গে আলাপ হয়৷ এই সরফে তাদের গাইড ললিতা ঝুরঝুরোস্কির (পূজা বন্দ্যোপাধ্যায়)৷ বিদেশে ঘুরতে গিয়ে ঘটনাচক্রে তৈরি হয় এমন সমস্যা, যা রীতিমতো হইচই বাধিয়ে দেয় তাদের জীবনে৷ সেটা কী? উত্তর মিলবে ছবির পর্দায়৷
বুঝতেই পারছেন আগাগোড়া মজার ছবি ‘হইচই অ্যানলিমিটেড’৷ তবে জানা গিয়েছে, কমেডির মধ্যেও এই ছবিতে রয়েছে প্লেন হাইজ্যাক ও তাকে ছাড়িয়ে নিয়ে আসার মতো সিরিয়াস বিষয়বস্তুও৷ দেবের কথায়, “আদতে এটাও সিরিয়াস ছবি, সিরিয়াস বিষয়কে নিয়ে আমরা কমেডি ছবি করছি। সেটা দর্শকরা ছবি দেখলেই বুঝতে পারবেন, ছবিটা কিন্তু কোনও রিমেক নয়৷ দর্শকরা পুজোর সময় এই ছবি দেখলে সত্যিই আনন্দ পাবেন৷” সুতরাং দেবের প্রযোজক সংস্থার তরফ থেকে, এবার পুজোর অ্যাকশন, রোম্যান্স, কমেডিতে ‘হইচই’ ফেলে দেবে বাঙালির বিনোদনের বক্স৷ সেই প্রতিশ্রুতি নিয়েই পুজোয় মুক্তি পাবে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের ‘হইচই আনলিমিটেড’৷
The post দেবের খুদে ফ্যানদের জন্য নতুন সারপ্রাইজ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2mjGwYT
via IFTTT
Comments
Post a Comment