২১ জুলাইয়ের মঞ্চে ঋতব্রত
কলকাতা: ২১ জুলাইয়ের মঞ্চে বসে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়৷ সিপিএমের বহিস্কৃত নেতা ঋতব্রত ছিলেন রাজ্যসভার সাংসদ৷ এসএফআই-য়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্বে সামলেছেন তিনি৷
তবে এরপর বিশৃঙ্খলার অভিযোগে সিপিএম থেকে তাড়ানো হয় তাঁকে৷ এরপর একটি মামলাতেও জড়িয়ে পড়েন তিনি৷ সুবক্তা, প্রাক্তণ এই ছাত্র নেতা কিছুদিন আগে এক মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশি তদন্তের মুখে পড়েছিলেন৷
তবে তার পর থেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছিলেন ঋতব্রত৷ সম্প্রতি, তৃণমূল কংগ্রেস সরকারের আধিবাসী উন্নয়ন কমিটির আহ্বায়ক হয়েছেন তিনি৷ তাঁর রাজনৈতিক জীবনের দ্বিতীয় অধ্যায় সূচনা কী ২১ শের মঞ্চেই হবে? এখনও পর্যন্ত তাই মনে হচ্ছে৷
The post ২১ জুলাইয়ের মঞ্চে ঋতব্রত appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2zWAiHX
via IFTTT
Comments
Post a Comment