গো পাচারকারী সন্দেহে পিটিয়ে খুন যুবককে, ধৃত ২

জয়পুর: গো পাচারকারী সন্দেহে এক যুবককে পিটিয়ে খুন করা হল৷ মৃতের নাম আকবর খান৷ রাজস্থানের আলোয়ারের ঘটনা৷ ২৮ বছরের আকবরকে পিটিয়ে মারল স্বঘোষিত গোরক্ষকরা৷ বাদ যায়নি তাঁর সঙ্গীও৷ তাঁকেও পিটিয়ে মারা হয়৷ এই ঘটনায় এখনও অবধি দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ ধৃতদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন আকবরের বাবা৷

মৃত আকবর হরিয়ানার কোলগাঁওয়ের বাসিন্দা৷ পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে দুটো গোরু নিয়ে গ্রামের দিকে ফিরছিলেন৷ ওই সঙ্গীও তখন ছিলেন আকবরের সঙ্গে৷ সেই সময় কিছু যুবক তাদের পথ আটকায়৷ আকবর ও তাঁর সঙ্গীকে গোরু পাচারকারী সন্দেহে পিটিয়ে মারা শুরু হয়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় আকবরের৷ আশঙ্কাজনক অবস্থা সঙ্গীর৷

ইতিমধ্যে এই ঘটনায় রাজনৈতিক রঙ লেগে গিয়েছে৷ কংগ্রেস যথারীতি বিজেপির সরকারের উপর সব দায় চাপিয়েছে৷ রাজস্থানের কংগ্রেস নেতা শচিন পাইলট জানিয়েছেন, সন্দেহের বশে খুন বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিচিত ঘটনা৷ জবাবে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম শিখ দাঙ্গার প্রসঙ্গ টেনে এনে কংগ্রেসকে অস্বস্তিতে ফেলে দেন৷ জানান, দেশের ইতিহাসে ১৯৮৪ সালে শিখদের সঙ্গে যা হয়েছিল সেটাই সবচেয়ে বড় গণপিটুনির ঘটনা৷ ওদিকে রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ট্যুইট করে ঘটনার নিন্দা করেন৷ জানান, অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷

The post গো পাচারকারী সন্দেহে পিটিয়ে খুন যুবককে, ধৃত ২ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2myOiOw
via IFTTT

Comments