গরু চুরির অভিযোগে আটক তিন যুবক
স্টাফ রিপোর্টার, কোচবিহার: গরু চুরির অভিযোগে তিন যুবকে আটক করল পুলিশ৷ ঘটনাটি ঘটেছে কোচবিহারের বক্সিরহাট থানার ভারেয়া এলাকায়৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর রাতে ধৃত তিন যুবক একটি ট্রাকে করে ওই এলাকা থেকে গরু চুরি করে নিয়ে যাচ্ছিল৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গরুগুলি বাংলাদেশ সীমান্তে পাচার করে ওই তিন যুবক ফিরছিল৷ তখনই তাদের সন্দেহজনক অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা আটক করে৷
ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে৷ স্থানীয় বাসিন্দারা ট্রাকটি ভাঙচুরের পাশাপাশি ওই তিন যুবকে মারধরও করে৷ ঘটনার খবর পেয়ে এলাকায় আসে বক্সিরহাট থানার পুলিশ। এরপর উত্তেজিত গ্রামবাসী পুলিশকে দেখে বিক্ষোভ দেখাতে থাকে।
তাঁদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন থেকে গরু চুরি হচ্ছে৷ তাঁরা পুলিশকে বিষয়টি বারবার জানিয়েছেও কোনও সুরাহ হয়নি৷ কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ৷ অন্যদিকে গ্রামবাসীরা চোর ধরলে পুলিশ সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করতে চলে আসে। এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ ওই তিন অভিযুক্তকে আটক করে। যদিও চুরি যাওয়া গরু ফেরতের দাবিতে পুলিশের গাড়ি আটকে রাখে এলাবাসী।
The post গরু চুরির অভিযোগে আটক তিন যুবক appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2zVHwfg
via IFTTT
Comments
Post a Comment