পুরসভার গেষ্ট হাউসে মধুচক্রের আসর থেকে গ্রেফতার ১২

স্টাফ রিপোর্টার,হুগলি: পুরসভার গেষ্ট হাউসে রমরমিয়ে চলছে মধুচক্রের আসর৷ ঘণ্টার হিসাবে দেওয়া হত ঘর ভাড়া৷ মনোরঞ্জনের জন্য দালাল মারফত মহিলাদের আনা হত এখানে৷ দেহ ব্যবসা চালাতে সামাজিক মাধ্যমকেও ব্যবহার করত দালালরা৷ মহিলাদের ছবি দিয়ে জোগাড় করা হত ক্লায়েন্ট৷ নিখুঁত ভাবে চলত দেহ ব্যবসার কাজ৷

বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কোন্নগড় স্টেশন সংলগ্ন পুরসভার একটি গেষ্ট হাউসে হানা দেয় সিআইডির এক বিশেষ দল৷ সেখান থেকে ১২ জন গ্রেফতার করার পরই মিলেছে এমন তথ্য৷ তাদের মধ্যে এক নাবালিকা সহ আট জন মহিলা ও চার জন পুরুষ৷ খোদ পুরসভার গেষ্ট হাউসে এমন ঘটনায় কাঠগড়ায় কোন্নগড় পুর কর্তৃপক্ষ

ওই দিন রাতে ১০ জনের একটি সিআইডি টিম ওই গেস্ট হাউসে হানা দেন৷ ঘর থেকে উদ্ধার করা হয়েছে ১০টি মোবাইল, নগদ ১০ হাজার টাকা ও নিষিদ্ধ ছবির ডিভিডে ও ৪৬ টি কন্ডোম। এই গেস্ট হাউস টি সিআইডি অফিসাররা সিল করে দিয়ে যান। দীর্ঘদিন ধরে ওই গেষ্ট হাউসে রমরমিয়ে চলছিল দেহ ব্যবসা৷ তিন তলা ওই বাড়ির ৫-৬টি ঘরে গভীর রাত পর্যন্ত চলত মধুচক্রের আসর৷

প্রাথমিক তদন্তে সিআইডির গোয়েন্দারা জানতে পেরেছেন, ঘণ্টার হিসাবে ঘর ভাড়া দেওয়া হত৷ এক ঘণ্টার জন্য ভাড়া গুণতে হত ৪০০-৫০০ টাকা৷ গ্রাহক পেতে সামাজিক মাধ্যমকে ব্যবহার করা হত৷ সেখানে তরুণী ও মহিলাদের ছবি পাঠানো হত গ্রাহকদের৷ পছন্দ হলেই টাকার বিনিময়ে এই কারবার চলত৷ এখনো পর্যন্ত যা জানা গিয়েছে তরুণীদের তারকেশ্বর, শেওড়াফুলি ও বৈদ্যবাটি থেকে নিয়ে আসা হত। আর গ্রাহকদের বেশিভাগই উত্তর ২৪ পরগনার বাসিন্দা৷ এছাড়া অন্যান্য বিভিন্ন জায়গা থেকে আসত তারা৷

এই ঘটনায় আঙ্গুল উঠছে কোন্নগড় পুরসভার দিকেও৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই গেষ্ট হাউসে রমরমিয়ে চলত দেহব্যবসা৷ পুরসভাকে বারবার জানানো হলেও কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ৷ এই ব্যাপারে কোন্নগড় পুর কর্তৃপক্ষের কোনও বক্তব্য জানা যায়নি৷

The post পুরসভার গেষ্ট হাউসে মধুচক্রের আসর থেকে গ্রেফতার ১২ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KZoOI7
via IFTTT

Comments