আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ! দুপুর গড়াতেই বন্ধ হবে দেশের এই মন্দিরগুলির দরজা
শাস্ত্রমতে গ্রহণের সময় অশুভ শক্তির প্রভাব বাড়ে৷ অপবিত্রতার ছোঁয়া পড়ে সর্বত্র৷ তাই এই সময় কোনও শুভ কাজ তো করার প্রশ্নই নেই৷ উল্টে মন্দির, দেবগৃহের দ্বারও বন্ধ করে রাখা হয়৷ বদলে ফেলা হয় পুজা-আরতির সময়ও৷ আর সেখানে আজ শুক্রবার এই শতাব্দীর সবথেকে বড় চন্দ্রগ্রহণ৷ প্রায় ছ’ঘণ্টা ধরে চলবে গ্রহণ৷ এবং ভারতেও দেখা যাবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ৷
রাত বাড়লে ক্রমেই লাল বর্ণ নেবে চাঁদ৷ এবং আস্তে আস্তে পুরোপুরি উধাও হয়ে যাবে চাঁদটি৷ রাত ১০টা বেজে ৫৩ মিনিট থেকেই চন্দ্রগ্রহণের প্রভাব শুরু হবে৷ তবে খোলা চোখে এ সময় কিছুই দেখা যাবে না৷ ১১টা ৫৪ মিনিট থেকে আকাশের চাঁদে বদল নজরে আসবে আপনারও৷ রাত ১টা বেজে ৫১ মিনিট নাগাদ চন্দ্রের ভরা গ্রহণ৷
আরও পড়ুন: ভারতে কখন দেখা যাবে চন্দ্রগ্রহণ? জেনে নিন কয়েকটি বিষয়
২টো বেজে ৪৩ মিনিট থেকে গ্রহণের গভীরতা কমতে শুরু করবে৷ শনিবার সকাল পাঁচটা নাগাদ পুরোপুরি গ্রহণমুক্ত হবে চাঁদ৷ ২১ শতকের সবথেকে বড় চন্দ্রগ্রহণ৷ স্বভাবতই শাস্ত্র মেনে শুক্রবার দুপুরের পর থেকেই বন্ধ রাখা হবে দেশের বহু মন্দিরের দরজা৷ সূর্যাস্তের আগেই মন্দিরের পুজো সেরে ফেলা হবে৷ এগিয়ে আনা হবে বারাণসী, হরিদ্বার, এলাহাবাদে গঙ্গা আরতির সময়ও৷ সন্ধ্যায় যে গঙ্গা আরতি করা হয় তা দুপুর একটার মধ্যেই হয়ে যাবে৷
রীতি মেনে চন্দ্রগ্রহণের সময় বন্ধ রাখা হবে তিরুপতি মন্দিরের দরজা৷ ‘শুদ্ধি’র পর ফের তা খুলে দেওয়া হবে৷ বদ্রীনাথ, কেদারনাথের দরজাও বন্ধ থাকবে শুক্রবার দুপুর থেকেই৷ কোনওরকম পুজোপাঠই এই সময় মন্দিরে হবে না৷ মন্দির সূত্রে খবর, এদিন দুপুর সাড়ে বারোটার পরই বন্ধ হয়ে যাবে বদ্রীনাথ মন্দিরের দরজা৷ অন্যদিকে কেদারনাথের মন্দিরের দরজা বন্ধ হবে দুপুর ২টো বেজে ৫৪ মিনিট নাগাদ৷ গ্রহণ শেষ হলেই মন্দিরের দরজা ফের খুলে দেওয়া হবে দর্শনার্থীদের জন্য৷
আরও পড়ুন: শুধু ‘ব্লাড মুন’ নয়, শুক্রের আকাশে দেখা যাবে মঙ্গল-জুপিটারও
কাশীর বিশ্বনাথের মন্দিরের দরজাও বন্ধ রাখা হবে দুপুর দু’টো থেকে৷ একইভাবে সঙ্কটমোচন ও মা অন্নপূর্ণার মন্দিরও এদিন বন্ধ হবে নির্ধারিত সময়ের আগেই৷ সাড়ে বারোটায় ভোগ-আরতির পরই বন্ধ করে দেওয়া হবে সঙ্কটমোচন মন্দিরের দ্বার৷ মা অন্নপূর্ণার মন্দিরের দরজা বন্ধ হবে দুপুর দু’টো নাগাদ৷
তিরুমালা মন্দিরও এদিন বন্ধ হবে বিকেল পাঁচটায়৷ শনিবার ভোরে ফের মন্দিরের দরজা খুলে ভেঙ্কটেশ্বরের সেবা দেওয়া হবে৷ গ্রহণের জন্য এদিন ভক্তদের মধ্যে অন্নপ্রসাদ বিতরণও বিকেল পাঁচটার মধ্যে বন্ধ করে দেওয়া হবে৷ মন্দির সূত্রে খবর, কর্ণাটকের চামুণ্ডেশ্বরীর মন্দিরের দরজাও রাত ন’টায় বন্ধ হবে এদিন৷
আরও পড়ুন: ‘মার’ খাওয়ার শপথ নিয়ে সরকার গড়তে চললেন ইমরান
সাধারণত আষাঢ় মাসের শুক্রবার রাত দশটা অবধি খোলা থাকে এই মন্দিরের দরজা৷ ভক্তদের কাছে আষাঢ়ের এই শুক্রবার বিশেষ তাৎপর্যপূর্ণ৷ অধিকাংশ মন্দিরেই চন্দ্রগ্রহণের সূতক কালের (গ্রহণ শুরুর ন’ঘণ্টা আগে থেকে শুরু হয় সূতক) আগে পুজো সেরে ফেলার পরিকল্পনা রয়েছে৷ সেইমতোই বন্ধও করা হবে মন্দিরের দরজা৷
The post আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ! দুপুর গড়াতেই বন্ধ হবে দেশের এই মন্দিরগুলির দরজা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NP9Yl8
via IFTTT
Comments
Post a Comment