চিকিৎসক না থাকায় হাসপাতালে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
স্টাফ রিপোর্টার, বারুইপুর: দিনের পর দিন হাসপাতালে দেখা নেই চিকিৎসকের। তাই বাধ্য হয়েই হাসপাতালের নার্স ও অন্যান্য কর্মীদের হাসপাতাল থেকে বের করে হাসপাতালের মূল দরজায় তালা ঝুলিয়ে দিলেন এলাকার সাধারণ মানুষজন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ফ্রেজারগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। বারে বারে প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও কোনও লাভ না হওয়ায় অবশেষে এই সিধান্ত নিয়েছেন এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, হাসপাতাল আছে। হাসপাতালে নার্স ও কর্মীও আছে। নেই শুধু ডাক্তার। তাই স্বাভাবিকভাবেই রোগীরা এলেই তাঁদের ফিরিয়ে দেন হাসপাতালের নার্স। অবশেষেখানিকটা বাধ্য হয়েই এলাকার হাতুড়েডাক্তারদের শরণাপন্ন হতে হয় গ্রামের মানুষদের। দিনের পর দিন এই ঘটনা ঘটে আসছে। এই বিষয়ে বিভিন্ন দফতরে জানিয়েও কোনও সুরাহা মেলেনি। তাই শুক্রবার হাসপাতালের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হলেন এলাকাবাসী। এদিন সকাল ১১ টা নাগাদ প্রায় শতাধিক এলাকাবাসী হাসপাতালের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভের জেরে প্রায় ঘন্টা দুয়েক হাসপাতালের ভিতরে আটকে পড়েন নার্স ও হাসপাতালের কর্মীরা। শেষে হাসপাতালের কর্তৃপক্ষ শীঘ্রই নতুন চিকিৎসক নিয়োগের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্বাস্থ্য দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১০ টি শয্যা বিশিষ্ট এই হাসপাতালে রয়েছে একটি অপারেশন থিয়েটার। এছাড়াও রয়েছে চিকিৎসার অত্যাধুনিক যন্ত্রপাতিও। কিন্তু এগুলি দীর্ঘদিন ব্যবহার না হওয়ার কারণে সব নষ্ট হতে বসেছে।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন চিকিৎসকরা না থাকার কারণে চরম সমস্যার শিকার হতে হচ্ছে এই এলাকাবাসীদের। অবিলম্বে হাসপাতালে চিকিৎসক নিয়োগের দাবি তুলেছেন তাঁরা। এই বিষয়ে জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকরা দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।
The post চিকিৎসক না থাকায় হাসপাতালে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2ulCvYa
via IFTTT
Comments
Post a Comment