অফিস টাইমে মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, দুর্ভোগে যাত্রীরা

কলকাতা: সাত সকালে আংশিক বন্ধ মেট্রো চলাচল৷ টালিগঞ্জ থেকে ময়দান পর্যন্ত আপ ও ডাউন লাইনে বন্ধ মেট্রো পরিষেবা৷ নাকাল নিত্যযাত্রীরা৷

জানা গিয়েছে, কালীঘাট মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন এক ব্যক্তি৷ সকাল ৮.৫২ মিনিট নাগাদ নোয়াপাড়াগামী একটি মেট্রো কালীঘাট স্টেশনে ঢুকতেই ঝাঁপ দেন ওই ব্যক্তি৷ যার জেরে দুই লাইনে বন্ধ করে দেওয়া হয় মেট্রো পরিষেবা৷

এখনও অবধি মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি৷ কী কারণে আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ৷ এখন মৃতদেহ উদ্ধারের কাজ চলছে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সবে মেট্রোর দু’টি কামরা প্ল্যাটফর্মে ঢুকেছিল৷ তখনই আত্মহত্যা করেন ওই ব্যক্তি৷ এরপর প্রথম কামরা থেকে যাত্রীদের বের করে দেওয়া হয়৷ আধ ঘণ্টার বেশি সময় কেটে গিয়েছে৷

এখনও পুরো লাইনে স্বাভাবিক হয়নি মেট্রো চলাচল৷৷ তবে টালিগঞ্জ থেকে কবি সুভাষ এবং ময়দান থেকে দমদম পর্যন্ত স্বাভাবিক আছে মেট্রো পরিষেবা৷

The post অফিস টাইমে মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, দুর্ভোগে যাত্রীরা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KOmPa5
via IFTTT

Comments