‘কর্ম সংস্থানে ব্যর্থ কেন্দ্র’
ভোপাল: বিজেপি শাসিত সরকারকে নিশানা করে মুখ খুললেন যোগ গুরু রামদেব৷ কর্ম সংস্থানের ক্ষেত্রে মোদীর সরকার যে ব্যর্থ সে কথা স্পষ্ট করে জানিয়ে দিলেন বৃহস্পতিবার৷ তিনি বলেন, বেকারত্ব দূর করতে কেন্দ্র এবং রাজ্য সরকার যে সফল নয়, সাংবাদিকদের কাছে এমনই মন্তব্য করেন তিনি৷ পাশাপাশি তিনি এও জানিয়ে দেন, দেশকে ‘স্বদেশী’র মাধ্যমেই স্ব-নির্ভর করতে চান তিনি৷
রামদেব জানান, বেকারত্ব, দারিদ্র, ক্ষুধা, অভাবকে সরিয়ে ফেলা তার লক্ষ্য৷ তাঁর পতঞ্জলি গ্রুপ গত মাসে ১১,০০০ চাকরি দিয়েছে, আগামী ৬ মাসের মধ্যে আরও ২০,০০০চাকরি দেবে এই গ্রুপ, জানান রামদেব৷
পড়ুন: প্রচারে ঝড় তুলে সোশ্যাল মিডিয়া নির্ভরতা বাড়াচ্ছে পতঞ্জলি
প্রসঙ্গত, গত মার্চেই পতঞ্জলি সংস্থা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেয়৷ সেখানে বলা হয়, রাজ্যে প্রচুর কর্মী নিয়োগ করা হবে৷ একাধিক পদের জন্যে মহিলা এবং পুরুষ উভয়ই আবেদন জানাতে পারবেন। শুধু তাই নয়, অভিজ্ঞতাসমন্ন কিংবা নতুনরাও(freshers) আবেদন জানানোর কথা বলা হয় এই পদগুলির জন্য। তবে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি রাখা হয়েছিল Graduate Degree/Post Graduate Diploma or Degree.
The post ‘কর্ম সংস্থানে ব্যর্থ কেন্দ্র’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LuzueD
via IFTTT
Comments
Post a Comment