বাস উল্টে জখম অমরনাথ যাত্রীরা
শ্রীনগর: দুর্ঘটনার কবলে অমনরাথ যাত্রীরা৷ তীথযাত্রী বোঝাই একটি মিনিবাস উল্টে কমপক্ষে আহত হয়েছেন ১৩ জন৷ দ্রুত তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ পলাতক গাড়ির চালক৷
আরও পড়ুন: ময়দা কারখানায় ভয়াবহ বিস্ফোরণের বলি তিন
সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, একটি মিনি বাসে করে অমরনাথ যাত্রীরা উধমপুরের দিকে যাচ্ছিলেন৷ বিরমা ব্রিজের কাছে আসতেই বাসটি একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা মারে৷ বাসে থাকা যাত্রীরা আসন থেকে ছিটকে পড়েন৷ অনেকেই মাথায়, ঘাড়ে, কাধে, কোমড়ে চোট পান৷ বেশ কয়েকজনের আঘাত গুরুতর৷ খবর পেয়েই ছুটে যায় নিরাপত্তা বাহিনী৷ যাত্রীদের বাস থেকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷
আরও পড়ুন: ২০১৯য়ে জিতলে বিজেপি দেশকে ‘হিন্দু পাকিস্তান’ করে তুলবে: শশী
দুর্ঘটনার পরই পলাতক মিনিবাস চালক৷ তাকে খুঁজছে পুলিশ৷ দুর্ঘটনার কারণ এখনও পরিস্কার নয়৷ অপরদিকে উধমপুরের সাংসদ জিতেন্দ্র সিং জানিয়েছেন, পুলিশ ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন৷ আহতরা সকলেই বিপদমুক্ত৷ জানা গিয়েছে, ওই বাসের বেশিরভাগ যাত্রী ঝাঁসি সহ উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকার বাসিন্দা৷
The post বাস উল্টে জখম অমরনাথ যাত্রীরা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KN8iLX
via IFTTT
Comments
Post a Comment