অধ্যাপককে মারধরে নাম জড়াল তৃণমূল নেতার

পূর্ব বর্ধমান: অধ্যাপককে মারধর ও হেনস্তার ঘটনায় নাম জড়াল কলেজেরই এক কর্মীর৷ মেমারি কলেজের ঘটনা৷ অভিযুক্তের নাম মুকেশ শর্মা৷ তাঁর বিরুদ্ধে মেমারি থানায় এফআইআর করা হয়৷ এই প্রথমবার নয়৷ এর আগেও অধ্যাপকরা কলেজের এই গ্রুপ-সি কর্মীর বিরুদ্ধে সরব হন৷ এমনকী তাঁর অত্যাচারে অতিষ্ঠ হয়ে দুই অধ্যাপক পদত্যাগ পর্যন্ত করতে চেয়েছিলেন৷ ফের কাঠগড়ায় মুকেশ৷

বুধবার কলেজের বাংলা বিভাগের অধ্যাপক কস্তুর আহমেদ মোল্লাকে মারধর ও হেনস্থার অভিযোগ ওঠে কলেজের কর্মী মুকেশ শর্মার বিরুদ্ধে৷ এলাকায় মুকেশ তৃণমূল নেতা হিসাবে পরিচিত৷ তাঁর এই দাদাগিরি সহ্য করতে না পেরে বুধবারই কলেজের প্রশাসক, বর্ধমান সদর দক্ষিণ মহকুমাশাসক অনির্বাণ কোলের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত অধ্যাপক।

আরও পড়ুন: বিজেপিকে নিরাশ করে অনাস্থায় অংশ নিচ্ছে না শিব সেনা

অভিযোগ পেয়ে বৃহস্পতিবারই মেমারি কলেজে যান মহকুমাশাসক। কলেজের অধ্যাপকদের সঙ্গে কথা বলেন তিনি। এরপরই তিনি আক্রান্ত অধ্যাপককে থানায় অভিযোগ জানানোর নির্দেশ দেন। এরপরই মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত অধ্যাপক। অভিযোগ হাতে পেয়েই মেমারি থানার পুলিশ ঘটনার তদন্তে কলেজে যায়। কথা বলেন কলেজের অধ্যাপকদের সঙ্গেও।

অন্যদিকে, এই ঘটনা সম্পর্কে অভিযুক্ত মুকেশ শর্মা জানিয়েছেন, তিনি নির্দোষ। তাঁকে উদ্দেশ্যপ্রণোদীতভাবে ফাঁসানো হচ্ছে৷ অন্যদিকে এ বিষয়ে মন্তব্য করতে চাননি স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ তাঁদের বক্তব্য, এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই৷ পুরোটাই কলেজের ব্যাপার৷

আরও পড়ুন: জলপাইগুড়িতে বাইক চুরি করতে গিয়ে গ্রেফতার তিন যুবক

The post অধ্যাপককে মারধরে নাম জড়াল তৃণমূল নেতার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LmFZn4
via IFTTT

Comments