পাক নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল ওয়াশিংটন

ওয়াশিংটন: পাকিস্তানের নির্বাচনে কড়া নজর রয়েছে আমেরিকার। রাতভর চলেছে গণনা। এগিয়ে রয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। তবে এই নির্বাচনের ফলাফলের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল আমেরিকা।

পাকিস্তানে অবাধে নির্বাচন হয়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলল ট্রাম্প প্রশাসন। বিরোধীরাও এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছে। তবে বহু পাকিস্তানি বিশ্বাস করছেন যে পাকিস্তানের মানুষ দুর্নীতির পক্ষে রায় দিতেই ভোট দিয়েছেন ইমরানকে।

আমেরিকার প্রাক্তন পাক রাষ্ট্রদূত হুসেন হাক্কানি বলেন, এই ফলাফল পূর্ব নির্ধারিত। সেনাবাহিনীর ইমরানকে সমর্থনের অভিযোগও সামনে এসেছে।

সন্ধে সাতটা থেকে শুরু হয়েছে গণনা। কয়েক ঘণ্টার মধ্যেই দেখা যায়, এগিয়ে রয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিকই-ইনসাফ। শতাধিক সিটে এগিয়ে রয়েছে এই দল। আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি কোনও ফলাফল। বিরোধীরা একের পর এক অভিযোগ তুলছেন ইমরানের বিরুদ্ধে। এর মধ্যেই দেশ জুড়ে উৎসব শুরু করেছে পিটিআই-এর সমর্থকেরা।

প্রাথমিক ফলাফল কোনোভাবেই মেনে নিচ্ছে না নওয়াজ শরিফের দল পিএমএল-এন। তাঁর ভাই শাহবাজ শরিফ সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন, এই ফলাফল তাঁরা মানছেন না। ভোট প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

অন্যদিকে, একই অভিযোগ তুলেছেন পাকিস্তান পিপলস পার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থী বিলাওয়াল ভুট্টো। তিনি স্পষ্ট জানিয়েছেন, পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।

The post পাক নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল ওয়াশিংটন appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JXjMHs
via IFTTT

Comments