ঔরঙ্গজেবের কায়দায় ফের পুলিশ অফিসার অপহৃত কাশ্মীরে

শ্রীনগর: ফের এক পুলিশ অফিসারকে তুলে নিয়ে গেল জঙ্গিরা। এবার কাশ্মীরের পুলওয়ামার ঘটনা। শুক্রবার রাতে স্পেশাল পুলিশ অফিসার মুদাসির আহমেদ লোনকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে জঙ্গিরা। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে।

অবন্দীপুরা পুলিশ লাইনে পোস্টিং ছিল ওই স্পেশাল অফিসারের।

এই ধরনের অপহরণ কাশ্মীরে প্রথম নয়। গত কয়েকমাসে একাধিক ঘটনা ঘটেছে। দিন সাতেক আগেই এভাবে অপহরণ করে খুন করা হয় মহম্মদ সালিম শাহ নামে এক পুলিশ শফিসারকে। কুলগামে ঘটেছিল ওই ঘটনা। উদ্ধার করার পর তাঁর মৃতদেহের বুলেটের আঘাতের চিহ্ন পাওয়া যায়।

সেনা জওয়ান ঔরঙ্গজেবকে এভাবেই অপহরণ করা হয়েছিল। পরে তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। তারপর এই নিয়ে চতুর্থ অপহরণের ঘটনা।

The post ঔরঙ্গজেবের কায়দায় ফের পুলিশ অফিসার অপহৃত কাশ্মীরে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2K86gRy
via IFTTT

Comments