সেরা বোলিং স্পেল ইংল্যান্ড অধিনায়কের, কপালে ভাঁজ কোহলির!

লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ দুটি ম্যাচে ভারত ও জয়ের মাঝে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল জো রুট৷ সিরিজের শেষ দুটি ম্যাচে ব্যাট হাতে শতরান করে ইংল্যান্ডকে সিরিজ জিতিয়েছিলেন রুট৷ ব্যাট হাতে বিংধ্বসীর ফর্মের সঙ্গে এবার তাঁর দুরন্ত বোলিং কোহলিদের কপালে চিন্তার ভাঁজ ফেলতে বাধ্য৷

ইয়র্কশায়ারের হয়ে ৫ রান খরচ করে চারটি উইকেট পেয়েছেন ইংল্যান্ডের টেস্ট কাপ্তান৷ তাঁর বোলিংয়ে ভর করেই কাউন্টি ম্যাচে ল্যাংকাশায়ারকে ১১৮ রানে হারায় ইয়র্কশায়ার৷ ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে ব্যাটসম্যান রুটের স্পিন ভেল্কি দেখে চমকেছে ক্রিকেটমহল৷ রুটের ইংল্যান্ডের বিরুদ্ধে কোহলিদের টেস্ট সিরিজ শুরু হচ্ছে ১ অগস্ট থেকে৷

টেস্ট ফর্ম্যাটে বল হাতে রুটের সেরা স্পেল ২/৯৷ টি-টোয়েন্টিতে ৯ রান দিয়ে ২ উইকেট পাওয়ার নজির রয়েছে ব্রিটিশ এই ব্যাটসম্যানের৷ ওয়ানে ডে রুটের সেরা বোলিং স্পেল ৩/৫২৷ তবে কেরিয়ারের বোলিং ইর্য়কশায়ারের হয়ে৷ ৫ রানে ৪টি উইকেট পেয়েছেন রুট৷ প্রথম শ্রেণীর ক্রিকেটে সব মিলিয়ে ৩৯টি উইকেট রয়েছে রুটের৷

বল হাতে চমক দেখালেও ব্যাট হাতে কিন্তু নজর কাড়তে পারলেন না রুট৷ প্রথম ইনিংসে ২২ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন ইংল্যান্ডের টেস্ট কাপ্তান৷ দ্বিতীয় ইনিংস ৩ রানে তাঁকে আউট করেন জাতীয় দলের সতীর্থ অ্যান্ডারসন৷ দুইনিংস মিলিয়ে মাত্র ২৪ বল খেলেন রুট৷ কাউন্টি ক্রিকেটে আগের ম্যাচে যদিও ৫১ রানে অপরাজিত ছিলেন এই ব্যাটসম্যান৷

The post সেরা বোলিং স্পেল ইংল্যান্ড অধিনায়কের, কপালে ভাঁজ কোহলির! appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2mG7Gcv
via IFTTT

Comments