নরেন্দ্র মোদীর সভায় ঢুকতে না পেরে ভাঙচুর বিজেপি সমর্থকদের
কৌশিক সিনহা, সৌমেন শীল, মেদিনীপুর: কিছুক্ষণের মধ্যেই মেদিনীপুরের সভায় পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই ভাঙচুর চলছে সভার আগে। অভিযোগ, ইচ্ছাকৃতভাবে সভায় ঢুকতে দেওয়া হচ্ছে না বিজেপি সমর্থকদের। এই অভিযোগে, ভাঙচুর চালানো হয়েছে পুলিশের গাড়িতে।
মেদিনীপুর শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পা রাখার আগেই তাণ্ডব শুরু করে বিজেপি কর্মীরা৷ প্রধানমন্ত্রীর জনসভা প্রাঙ্গন, কলেজ মাঠে, পৌঁছানো রাস্তায় পুলিশের গাড়ি ভাঙচুর করে উন্মত্ত কর্মীরা৷
খড়গপুরের চৌরঙ্গী মোড়ের কাছে কয়েকশো জনতা বাঁশ নিয়ে আক্রমণ করে পুলিসের গাড়ি৷ রক্তাক্ত পুলিশ অফিসার অসহায়ভাবে খুঁজছিলেন আশ্রয়৷ গাড়ি রক্ষা করবেন, না সহকর্মীদের, নাকি নিজেকে রক্ষা করবেন, তা বুঝে উঠতে পারছিলেন না ওই অফিসার৷
Kolkata24x7 এর সাংবাদিকরা সভাস্থলে যাওয়ার রাস্তায় ওই ঘটনা দেখে গাড়ি থেকে নেমে পড়েন৷ সামনে-পিছনে তখন প্রায় কয়েকশো গাড়ির লম্বা মিছিল৷ বিজেপি কর্মীরা তারস্বরে চিৎকার করে বলছেন, ‘‘তৃণমূল এই ট্রাফিক জ্যাম তৈরি করেছে৷ রাস্তার গাড়ি আটকাচ্ছে যেন আমরা মোদীজির সভাতে যেতে না পারি৷ ওই পুলিশ দাঁড়িয়ে-দাঁড়িয়ে তামাশা দেখছে৷’’
আক্রান্ত অফিসার Kolkata24x7 কে বলেন, ‘‘আমি আদালতে যাচ্ছিলাম৷ ওরা আক্রমণ করল৷ আমি তো প্রধানমন্ত্রীর ডিউটিতে ছিলাম না৷ সেটা বলেছিলাম৷ কিন্তু কে কার কথা শোনে৷ বাঁশ দিয়ে মারতে লাগলো৷’’ প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর জনসভায় পৌঁছতে কয়েক হাজার গাড়ির লাইন অতিক্রম করতে হয়েছে জনতাকে৷ যারা কলেজ মাঠ পর্যন্ত পৌঁছেছেন, তাদেরও প্রবেশ দ্বারে অনেক্ষণ দাঁড়িয়ে ছিলেন৷
নরেন্দ্র মোদীর সভার সামনে ধুন্দুমার। সভায় ঢুকতে না পেরে পুলিশের গাড়ি ভাঙচুর করল বিজেপি সমর্থকেরা #ModiInBengal BJP West Bengal
Kolkata24x7 यांनी वर पोस्ट केले रविवार, १५ जुलै, २०१८
The post নরেন্দ্র মোদীর সভায় ঢুকতে না পেরে ভাঙচুর বিজেপি সমর্থকদের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LeFBa5
via IFTTT
Comments
Post a Comment