বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অর্ধেক জমিই ফাঁকা
নয়াদিল্লি: বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা সেজে-র জন্য জমি নিয়ে ফেলে রাখা হচ্ছে৷ বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারের পক্ষ থেকে জানান হয়েছে, সেজের জন্য দেওয়া জমির অর্ধেকই কাজে না লাগিয়ে ফাঁকা ফেলে রেখে দেওয়া হয়েছে৷ এখনও পর্যন্ত গোটা দেশে ৩৭৩টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ার অনুমোদন দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র।
কেন্দ্রের বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী সি আর চৌধুরী এক লিখিত বিবৃতে জানিয়েছেন, এই ফাঁকা জমির বেশিরভাগটাই রয়েছে বেসরকারি ক্ষেত্র বা রাষ্ট্রায়ত্ত উন্নয়ন সংস্থাগুলির হাতে। সব মিলিয়ে ৪৫,৭১১.৬৪ হেক্টর জমিতে ৩৭৩টি সেজ গড়ে তোলার জন্য সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর মধ্যে দেখা গিয়েছে গত ৩০ অগস্ট পর্যন্ত ২৩,৭৭৯.১৯ হেক্টর জমিই কাজে না লাগিয়ে ফাঁকা পড়ে রয়েছে। বর্তমানে ২২৩টি সেজ-এ কাজ হচ্ছে এবং বাকি ১৫০টি-তে কোনও রকম পরিচালনাই হচ্ছে না৷
কেন্দ্রীয় বাণিজ্য ওশিল্প প্রতিমন্ত্রী মনে করিয়ে দেন, সিএজি তাদের ২০১৪ সালের রিপোর্টে জানিয়েছিল সেজ থেকে কত লগ্নি ও কর্মসংস্থান হবে তাতে আগের অনুমানে ঘাটতি ছিল৷ ২০০৫ সালে সেজ আইন চালু হওয়ার পাঁচ-ছয় বছর পর ওই বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলির পারফর্ম্যান্সগুলি বিচার করেই ওই রিপোর্ট দেওয়া হয়েছিল৷
The post বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অর্ধেক জমিই ফাঁকা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2OiKPQJ
via IFTTT
Comments
Post a Comment