শেয়ার সূচকে নয়া রেকর্ড

মুম্বই: বৃহস্পতিবার বারবেলাতেও শেয়ার বাজারের সূচকের রেকর্ড উত্থান দেখা গেল৷ এদিনই প্রথম বিএসই সেনসেক্স ৩৭,০০০ দোরগড়া স্পর্শ করে ৷ অন্যদিকে এদিন এনএসই-৫০ তাদের সর্বোচ্চস্তরে পৌঁছয়৷ সরকারি নীতির ফলে বৃদ্ধির গতি বাড়বে এই আশায় বাজার চাঙ্গা হতে দেখা যায়৷

আরও পড়ুন: বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অর্ধেক জমিই ফাঁকা

এদিন এক সময় গত দিনের তুলনায় ১৬৭.৯৫ পয়েন্ট বেড়ে সেনসেক্স পৌঁছে যায় রেকর্ড উচ্চতা ৩৭,০২৬.১৮ পয়েন্টে৷ পাশাপাশি নিফটি৫০ গতদিনের তুলনায় ৪৭.৬ পয়েন্ট উঠে সর্বকালের উচ্চ স্থান ১১,১৭৯.৬০ পৌঁছে যায়৷

আরও পড়ুন: BreakingNews- আরও দামি হতে পারে মেট্রোর ভাড়া

দেশীয় আর্থিক প্রতিষ্ঠান বুধবার নিট ৯৭.৬৪ কোটি টাকার শেয়ার কিনেছে ৷ তাছাড়া এশিয়ার শেয়ার বাজার এদিন সকাল থেকেই বেশ তেজী কারণ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল ট্রাম্প ইউরোপীয় কমিশনের প্রধানের সঙ্গে একমত হয়েছে নতুন শুল্ক বসান আপাতত স্থগিত রেখে বাণিজ্য আলোচনা বসতে রাজি হয়ে৷ তবে অপরিশোধিত তেলের দাম বেশিই রয়েছে এবং এই নিয়ে তিনদিন ধরে দাম বাড়ছে৷ এদিন ভারতীয় টাকার ডলারের সাপেক্ষে বিনিময় মূল্য কিছুটা শক্তিশালী হয়েছে৷

The post শেয়ার সূচকে নয়া রেকর্ড appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NGAJbe
via IFTTT

Comments