অবসরের পরের দিন থেকেই চালু হয় পেনশন!

হুগলিঃ  রাজ্যের পরিবর্তনের পাশাপাশি পরিবর্তন এসেছে শিক্ষা ব্যবস্থাতেও! কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। কারণ বাম সরকারের আমলে যে সমস্ত সমস্যায় পড়তে হত শিক্ষকদের তা এখন নেই বললেই চলে। মঙ্গলবার চুঁচুড়ার পিপুলপাতিতে হুগলি জেলা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষকের এক সমাবেশে হাজির হয়ে এমনটাই দাবি করেছেন প্রাথমিক শিক্ষকেরা।

শিক্ষকদের দাবি, গত সরকারের আমলে শিক্ষকদের মাসিক বেতন এবং অবসরকালীন পেনশন নিয়ে ঝামেলা লেগেই থাকত। কিন্তু এই সরকারের আমলে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া গিয়েছে এখন।

শিক্ষকদের দাবি, বর্তমান সরকারের আমলে শিক্ষকেরা মাস পয়লা বেতন পান, একইসঙ্গে অবসরের পরদিন থেকেই পেনশন হাতে পান। শুধু তাই নয়। যে কোনও সমস্যাও মুহূর্তে সমাধান হয় বলে দবি শিক্ষকদের। তৃণমূল প্রাথমিক শিক্ষকের এই সমাবেশে কয়েক হাজার প্রাথমিক শিক্ষক উপস্থিত ছিলেন। হুগলি জেলা শাখার ওই অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী তপন দাশগুপ্ত, বিধায়ক প্রবীর ঘোষাল, অসীমা পাত্র ও পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি শ্যামপদ পাত্র ও জেলা শাখার সভাপতি মনোজ চক্রবর্তী।

ওই অনুষ্ঠানে হুগলি জেলা শাখার সভাপতি মনোজ চক্রবর্তী বলেন, বাম আমলে প্রাথমিক শিক্ষকদের দুরবস্থার শেষ ছিল না। এখন শিক্ষকদের অবস্থা আমূল পরিবর্তন হয়েছে।

The post অবসরের পরের দিন থেকেই চালু হয় পেনশন! appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2zQsWpw
via IFTTT

Comments