ভারতে সোনা পাচারের আগেই ধৃত যুবক

যশোর: বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ল এক যুবক৷ সীমান্তের বেনাপোল চেকপোস্টের কাছে তাকে গ্রেফতার করে বিজিবি৷ জানা গিয়েছে, ঢাকা থেকে যশোর হয়ে ভারতের পেট্রাপোলে সেই সোনা পাচার হচ্ছিল৷

ধৃতের নাম মিলন হোসেন৷ তার বাড়ি সীমান্ত লাগোয়া বেনাপোলের পোড়াবাড়ি এলাকা৷ জানা গিয়েছে, ১ কেজি ১০০ গ্রাম ওজনের দু’টি সোনা বার মিলেছে মিলনের কাছে৷ এর আনুমানিক মূল্য ৪৭ লক্ষ টাকা৷

পড়ুন: আকাশ পথে ডানা মেলবেন আরব মহিলারা

বিজিবি জানিয়েছে, সীমান্ত পথে ভারতে সোনা পাচার হচ্ছে এমন খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালায়৷ বেনাপোলে বাহাদুরপুর সড়কে মিলনের আচরণে সন্দেহ হওয়ায় তাকে জেরা করা হয়৷ তল্লাশিতে বেরিয়ে পড়ে সেই সোনা পাচার করছে৷ ঢাকা থেকে এই সোনা বেআইনিভাবে ভারতে পাঠানো হচ্ছিল৷

The post ভারতে সোনা পাচারের আগেই ধৃত যুবক appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2uw1VlS
via IFTTT

Comments