প্রদীপ মিত্রের উপরই ভরসা রাখলেন মুখ্যমন্ত্রী
স্টাফ রিপোর্টার, কলকাতা: মেডিক্যালকাণ্ডের জেরে স্বাস্থ্যে ফের চমক৷ নতুন স্বাস্থ্য অধিকর্তা হোলেন প্রদীপ মিত্র৷ দেবাশিস ভট্টাচার্যের স্থানে এলেন প্রদীপ মিত্র৷ স্বাস্থ্যদফতরের ওএসডি পদে ছিলেন প্রদীপ মিত্র৷ বরাবরই ভালো প্রশাসক হিসেবে পরিচিত প্রদীপ মিত্রের উপরই ভরসা রাখলেন মুখ্যমন্ত্রী৷ মেডিক্যালকাণ্ডের পর তাই ডিএমই-র পদে এলেন প্রদীপ মিত্র৷
অনেকদিন ধরেই দেবাশিস ভট্টাচার্যের সঙ্গে টক্করে ছিলেন প্রদীপ মিত্র৷ স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদ পেতে বার বার চেষ্টাও করেছেন৷ কিন্তু অভিজ্ঞতা ও যোগ্যতার বিচারে পিছিয়ে থাকা সত্ত্বেও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা হন দেবাশিস ভট্টাচার্য৷ মেডিক্যালকাণ্ডের পর প্রশাসক হিসেবে নিজের অযোগ্যতা প্রমাণ করেছেন দেবাশিস বলে মনে করা হচ্ছে৷ তাই সময় নষ্ট না করে পরবর্তী রাশ সামলাতে প্রদীপ মিত্রকেই বেছে নিলেন মমতা৷
বিতর্কে ঘেরা প্রদীপ মিত্র আবারও ফ্রন্টফুটে৷ কুকুরের ডায়ালাসিসকাণ্ডে হঠাৎই প্রশাসনের কুনজরে পড়তে হয় তাঁকে৷ ২০১৫ সালে পিজি-র অধিকর্তা থাকাকালীনই কুকুর ডায়ালাসিসের ঘটনা৷ গোটা ঘটনার পিছনে হেভিওয়েট মাথারা থাকলেও পদ খোয়াতে হয়েছিল প্রদীপ মিত্রকেই৷
বদলির মুখেও পড়তে হয় তাঁকে, তারপর সেই কম্পালসারি ওয়েটিং৷ অবশ্য কুকুরকাণ্ড ছাড়াও প্রদীপ মিত্রের বিরুদ্ধে অন্যান্য অভিযোগও ছিল৷ পক্ষপাতিত্বের অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে৷ সবমিলিয়েই মুখ্যমন্ত্রীর কাছের পাত্র হয়ে উঠতে পারেননি তিনি৷ তাই পিজি-র অধিকর্তার পদ থেকে সরিয়ে তাঁকে বদলির মুখে পড়তে হয়৷ সাগরদত্ত মেডিক্যাল কলেজের দায়িত্ব পান তিনি৷ যা নিতে অস্বীকার করেন৷ এরপরেই স্বাস্থ্যভবনে কম্পালসারি ওয়েটিং-এ নাম ওঠে প্রদীপ মিত্রের৷
অনেক ঘাট পেরিয়ে অবশেষে স্বাস্থ্যদফতরের ওএসডি পদে আসেন তিনি৷ যেখানে মাল্টি সুপারস্পেশালিটি হাসপাতালগুলির তত্ত্বাবাধনের দায়িত্ব সামলাচ্ছিলেন৷ এবার সেই স্বপ্নের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদ পেলেন প্রদীপ মিত্র৷ তাঁর হাত ধরেই শান্ত হবে মেডিক্যাল, ভরসা রাখছেন মুখ্যমন্ত্রী৷
The post প্রদীপ মিত্রের উপরই ভরসা রাখলেন মুখ্যমন্ত্রী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2mFfB9T
via IFTTT
Comments
Post a Comment