দেশবাসীকে রথযাত্রার শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর
নয়া দিল্লি: রথের রশিতে টান পড়ার অপেক্ষা৷ সকাল থেকে দেশের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে জগন্নাথদেবের রথাযাত্রা উৎসব৷ পুরী, আহমেদাবাদ, মাহেশ, মায়াপুর সর্বত্রই লক্ষ লক্ষ মানুষের ভিড়৷ কাতারে কাতারে মানুষ চলেছেন জগন্নাথ-বলরাম-সুভদ্রা দর্শনে৷ শনিবার সকালে দেশবাসীকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রত্যেক ভারতবাসী ভালো থাকুন, সুস্থ থাকুন টুইটারে এ বার্তাই দিয়েছেন তিনি৷ ইতিমধ্যেই বিজেপি সভাপতি অমিত শাহ আহমেদাবাদের জগন্নাথ মন্দিরে ঘুরে এসেছে৷ ভোর ভোরই সেরেছেন মঙ্গল আরতিও৷

শনিবার সকাল সকাল তৈরি জগন্নাথ, বলরাম, সুভদ্রা৷ তারা আজ মাসির বাড়ি যাবে৷ সপ্তাহ কাটিয়ে উল্টো রথে ফের ঘরে ফেরা৷ ভোর থেকে পুরীর গুণ্ডিচা মন্দিরের সামনে ভক্তদের ভিড়৷ তিল ধারণের জায়গাটুকু নেই৷ এত মানুষের ভিড়৷ কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রস্তুত প্রশাসনও৷ কড়া নিরাপত্তার বলয়ে ঢাকা পড়শি রাজ্যের সুমদ্রপাড়ের এই শহর৷

নন্দীঘোষ (জগন্নাথদেবের রথ), তালধ্বজ (বলরামের রথ), দর্পদলন (সুভদ্রার রথ) সাজ সেরে প্রস্তুত৷ শুধু রশিতে টান পড়ার অপেক্ষা৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পোহন্ডি উৎসব৷ ঢাক, কাঁসর, ঘন্টা বাজিয়ে পুরীর মূল মন্দির থেকে রথ অবধি নিয়ে যাওয়া হবে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে৷ তাদের যাত্রাপথ পরিষ্কার করা হবে সোনার ঝাঁটা দিয়ে৷ আরতির পর শুরু হবে রথের যাত্রা৷ শ্রীক্ষেত্র থেকে গুণ্ডিচা মন্দিরের পথে এগিয়ে যাবে রথ৷ সঙ্গে অগণিত ভক্তকূল৷
Greetings on the auspicious occasion of Rath Yatra.
With the blessings of Lord Jagannath, may our country scale new heights of growth. May every Indian be happy and prosperous.
Jai Jagannath! pic.twitter.com/1Ifrxueaiu
— Narendra Modi (@narendramodi) July 14, 2018
The post দেশবাসীকে রথযাত্রার শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2ul6ZcU
via IFTTT
Comments
Post a Comment