টলিপাড়ায় হানা দিল ‘ভিলেন’

কলকাতা : শিরোনাম পড়ে ভাবনার কিছু নেই৷ টলিপাড়ায় যে ভিলেন ঢুকে পড়েছে তা আর কেউ নন অভিনেতা অঙ্কুশ হাজরা৷ তাঁর আগামী ছবি ‘ভিলেন’র পোস্ট নিয়ে সরগরম নেটদুনিয়া৷ ভিলেন নিয়ে নানা পোস্ট ঘুরে ফিরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার এদিক ওদিকে৷ শ্যুটিং শুরু হল নতুন ছবি ‘ভিলেন’র৷ নিজের ছবি শেয়ার করে সেই কথায় জানালেন অভিনেতা৷

ছবির গল্প কী, ভিলেনের চরিত্রে অঙ্কুশ না কি অন্য কেউ, কেমন হবে এই থ্রিলার৷ সব প্রশ্নের উত্তর খুব শীঘ্রই পেতে চলেছেন সিনেপ্রেমীরা৷ পুরোপুরি ভিন্ন ধারার ছবিতে অভিনয় করতে চলেছেন অঙ্কুশ৷

অভিনেতাকে আপাদ মস্তক নয়া অবতারে পেতে চলেছে দর্শক৷ যার জন্য নিজেকে এক বছর ধরে গ্রুম করেছেন অভিনেতা৷ মুম্বই গিয়ে নিজের আদব-কায়দা, ব্যবহার, অভিনয়, সবকিছুতেই এনেছেন বদল৷ সঙ্গে নাচেরও বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন তিনি৷

রোম্যান্টিক থ্রিলার নিয়ে ময়দানে নামছেন পরিচালক বাবা যাদব। ছবির নাম ‘ভিলেন’। এই মুভির মাধ্যমে পর্দায় আরও একবার ফুটে উঠবে অঙ্কুশ-মিমি কেমিস্ট্রি। এপ্রসঙ্গে পরিচালক জানিয়েছেন, “পর্দার বাইরে ওদের দু’জন বন্ধুত্বটা অনেকটা টম ও জেরি-এর মত। তাই অনস্ক্রিন এই রসায়ন মাস্ট বি হিট।”

‘ভিলেন’র চিত্রনাট্য সম্বন্ধে আপতত কেউ কোনও মন্তব্য করতে নারাজ৷ অঙ্কুশ এই ছবি নিয়ে একটাই কথা বলেছেন৷ এর আগে কখনও এমন ছবি কেউ দেখেননি৷ অঙ্কুশকেও এক নতুন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে৷ যেখানে অনেক রকম শেডে দেখা যাবে তাঁকে৷

এদিকে বাংলার প্রথম তৈরি হচ্ছে ডান্স মুভি ‘ডি4ডান্স’। হলিউড, বলিউডের পর এবার নাচ-কে কেন্দ্র করে ছবি তৈরি হচ্ছে টলিউডে। এই ছবির জন্য নিজেকে গড়ে পিটে তৈরি করছেন নায়ক। ছাপোষা বাঙালি চেহারায় এনেছেন প্যাক। নাচের প্রশিক্ষণও নিচ্ছেন জোর কদমে।

সিনেমার পরিচালক কোরিওগ্রাফার-পরিচালক বাবা যাদব। তবে সিনেমার নায়িকাকে কে, সেটা জানতে কিছু সময় অপেক্ষা করতে হবে। তবে শোনা যাচ্ছে, এই ছবিতে বেশ কিছু নতুন মুখকে দেখা যাবে। যারা অবশ্যই নাচের সঙ্গে যুক্ত। তবে কারা তারা! সময়ের সঙ্গে উঠবে যবনিকার পর্দা৷

The post টলিপাড়ায় হানা দিল ‘ভিলেন’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Nkr4qG
via IFTTT

Comments