সিসিটিভি ফুটেজ দেখে চোর ধরল পুলিশ
স্টাফ রিপোর্টার, হাওড়া: একটি শপিং মলে কেনাকাটা করতে এসে এক মহিলার দুটি দামি মোবাইল ফোন ও বেশ কয়েক হাজার টাকা চুরি হয়েছিল৷ ঘটনাটি ঘটেছিল হাওড়ার গোলাবাড়ি এলাকার একটি শপিং মলে৷ গোলাবাড়ি থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে ডোমজুড়ের এক মহিলাকে গ্রেফতার করেছে৷ ধৃত মহিলার নাম আনজুম বেগম৷ ধৃত ওই মহিলার কাছ থেকে চুরি যাওয়া দুটি দামি মোবাইল উদ্ধার করেছে পুলিশ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৯ মে গঙ্গোত্রী মার্কেটে ক্রেতা কল্পনা মেহেতা নামে এক মহিলার ব্যাগ চুরি হয়ে গিয়েছিল৷ এরপর ওই মার্কেটের সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ জানতে ঘটনার সঙ্গে যুক্ত ধৃত ওই মহিলার কথা৷ এরপর তল্লাশি চালিয়ে আনজুম বেগমকে গ্রেফতার করে পুলিশ৷
তার বাড়ি হাওড়ার বাঁকড়ার ডোমজুড়ে। শুক্রবার ওই মহিলাকে হাওড়া আদালতে তোলা হয়। ওই মহিলার কাছ থেকে এই দামি ফোন দুটি উদ্ধার হয়েছে। তবে চুরি যাওয়া টাকার কোনও হদিস এখনও মেলেনি।
The post সিসিটিভি ফুটেজ দেখে চোর ধরল পুলিশ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2zD2JKZ
via IFTTT
Comments
Post a Comment