১৫ লক্ষ সরকারি কর্মীর জন্য সুখবর! পরিমাণ হল দ্বিগুণ
লখনউ: লোকসভা নির্বাচনকে সামনে রেখে বড়সড় সিদ্ধান্ত নিল সরকার। উত্তরপ্রদেশের ১৫ লক্ষ কর্মচারীর জন্য সুখবর দিল যোগী আদিত্যনাথ সরকার। ১ জুলাই থেকে দ্বিগুণ করে দেওয়া হল কর্মীদের হাউজ রেন্ট বা বাড়ি ভাড়া ভাতা ও সিটি কমপেনসেটরি অ্যালাউন্স।
মঙ্গলবার যোগী সরকারের মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাউজ রেন্ট বাড়ানোর ফলে রাজ্য সরকারের অতিরিক্ত ২,৩৯৮ কোটি টাকা খরচ বাড়বে। ১ জুলাই থেকে এটি কার্যকর হচ্ছে। ফলে জুলাইতেই এই বর্ধিত বেতন পেতে চলেছে সরকারি কর্মীরা। এছাড়া সিটি কমপেনসেটরি অ্যালাউন্স বাড়ানোর জন্য সরকারের খরচ বাড়ছে ১৭৫ কোটি।
এই সরকারি কর্মীদের মধ্যে রয়েছেন সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক-শিক্ষিকা। এছাড়া প্রতিবন্ধী, স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের সংরক্ষণ নিয়েও একটি বিশেষ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সরকারি চাকরিতে ৪ শতাংশ আসন সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া উত্তরপ্রদেশের লোকসভায় Rights of Persons with Disabilities (RPwD) বিল পাস করা হয়েছে।
The post ১৫ লক্ষ সরকারি কর্মীর জন্য সুখবর! পরিমাণ হল দ্বিগুণ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2momdt9
via IFTTT
Comments
Post a Comment