বাজারে এক যুবকের সঙ্গে কথা বলার ছবি তুলে, প্রতিবেশীদের দেখিয়ে গৃহবধূকে মার,পরে তাঁকে বেঁধে রেখে চুল কেটে নেওয়ার অভিযোগ

<p>বাজারে এক যুবকের সঙ্গে কথা বলার ছবি তুলে, তা প্রতিবেশীদের দেখিয়ে গৃহবধূকে অপবাদ ও মারধর করে বেঁধে রেখে চুল কেটে নেওয়ার অভিযোগ। গ্রেফতার মূল অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে হুগলির খানাকুল থানার ধরমপুরে।</p> <p>বুধবার সকালে বাজারে যান ওই গৃহবধূ। অভিযোগ, এক যুবকের সঙ্গে তাঁর কথা বলার ছবি তোলে প্রতিবেশী বিলাল মল্লিক। সেই ছবি পাড়ার অন্য যুবকদের দেখানোর পর, সন্ধেয় সকলে মিলে গৃহবধূর বাড়িতে চড়াও হয়। স্বামী না থাকার সুযোগে ওই গৃহবধূকে মারধর করে বেঁধে রেখে চুল কেটে নেওয়া হয় বলে অভিযোগ। গতকাল খানাকুল থানায় ৬ যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। রাতেই মূল অভিযুক্ত বিলাল মল্লিককে গ্রেফতার করে পুলিশ। বাকি ৫ অভিযুক্ত এখনও অধরা</p>

from https://ift.tt/2NLilPv
via IFTTT

Comments