‘পাক সেনা আর ইমরানে এবার আরও খতরনক হবে পাকিস্তান’

ওয়াশিংটন: বিশ্বের সবথেকে ভয়ঙ্কর দেশ এবার আরও ভয়ঙ্কর হল। পাকিস্তান সম্পর্কে এভাবেই বর্ণনা করলেন একজন অ্যানালিস্ট। ইমরান খানের ক্ষমতায় আসার বিষয়টাকে এভাবেই দেখছেন তিনি।

ইমরান খান দক্ষিণ এশিয়ার সবথেকে কট্টর আমেরিকা-বিরোধী রাজনৈতিক নেতা বলেও উল্লেখ করেছেন প্রাক্তন সিআইএ কর্তা ব্রুস রিডেল। ইমরান বারবার পাকিস্তানের সমস্যার জন্য আমেরিকাকে দয়ী করেছেন। তাই এমন মন্তব্য করেছেন তিনি। তাঁর মতে, আসলে পাক সেনারই আস্থাভাজন ইমরান খান।

ব্রুস আরও বলেন, ‘আইএসআই-এর ইসলামপন্থী কার্যকলাপের সঙ্গে গভীর ভাবে যুক্ত ইমরান খান।’ ইমরানের কথায় আমেরিকা নাকি পাকিস্তানকে পাপোসের মত ব্যবহার করেছে। তিনি আরও উল্লেখ করেন যে পাক সেনাই তাঁকে সমর্থন করেছে ও ক্ষমতায় আনার চেষ্টা করছে। আর তাতে পাকিস্তান আরও ভয়ঙ্কর চেহারা নিতে পারে বলে মনে করছেন তিনি।

এদিকে, পাকিস্তানে অবাধে নির্বাচন হয়েছে কিনা, তা নিয়ে আগেই প্রশ্ন তুলেছে ট্রাম্প প্রশাসন। বিরোধীরাও এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছে। তবে বহু পাকিস্তানি বিশ্বাস করছেন যে পাকিস্তানের মানুষ দুর্নীতির পক্ষে রায় দিতেই ভোট দিয়েছেন ইমরানকে।

আমেরিকার প্রাক্তন পাক রাষ্ট্রদূত হুসেন হাক্কানি বলেন, এই ফলাফল পূর্ব নির্ধারিত। সেনাবাহিনীর ইমরানকে সমর্থনের অভিযোগও সামনে এসেছে।

The post ‘পাক সেনা আর ইমরানে এবার আরও খতরনক হবে পাকিস্তান’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JZ6tGw
via IFTTT

Comments