১৫০ বছরের পুরনো স্কুলে বন্ধ বিদ্যুৎ, জল
স্টাফ রিপোর্টার, হাওড়া : মাধ্যমিক বিভাগের সঙ্গে অন্তর্দ্বন্দ্বে বিদ্যুৎ এবং টয়লেটবিহীন মেয়েদের স্কুলের প্রাথমিক বিভাগ। প্রতিবাদে পথ অবরোধে নামলেন অভিভাবকরা। দীর্ঘ দিন ধরে প্রাথমিক মাধ্যমিকের মধ্যে এই দ্বন্দ্ব চলছিল হিন্দু গার্লস স্কুলে। সেই দ্বন্দ্বের ফল ভুগছিল প্রাথমিক বিভাগের ছাত্রীরা। বুধবার সমস্যা চরমে পৌঁছায়।
১৫০ বছর পেরিয়ে গিয়েছে শিবপুর হিন্দু গার্লস স্কুলের। সার্ধশতাব্দী পূরণ করা স্কুলে প্রাইমারি বিভাগের বিদ্যুৎ ও টয়লেটের জলের লাইন বন্ধ করে দিয়েছে সেকেন্ডারি বিভাগ কর্তৃপক্ষ। প্রাথমিক বিভাগের অভিযোগ, বছর তিনেক ধরে একের পর এক সমস্যায় প্রাথমিককে জর্জরিত করেছে মাধ্যমিক। স্কুলের শিক্ষিকা ঐন্দ্রিলা মুখার্জী বলেন, “স্কুলের প্রাথমিক বিভাগে ৬১০ জন ছাত্রী রয়েছে। তাদের জন্য ১৮ থেকে ১৯টি ঘরের প্রয়োজন। মাধ্যমিক বিভাগ ইচ্ছা করে ১১টি ঘর দিয়ে রেখে দিয়েছে। বেঞ্চ নেই। ছাত্রীদের শতরঞ্চি পেতে মাটিতে বসিয়ে পড়াতে হচ্ছে। কিছু শ্রেণিতে ১০০ জন করে বসাতে হচ্ছে।” এই সমস্যা নিয়ে নবান্ন থেকে স্কুল শিক্ষা কমিশনে জানিয়েও কোনও ফল পাওয়া যায়নি।
গত ছয় মাসে সমস্যা আরও গুরুতর হয়েছে। প্রাথমিকের দাবি, মাধ্যমিক বিভাগ হঠাৎ করেই স্কুল রক্ষণাবেক্ষণের জন্য ৩০ হাজার টাকা করে চাইতে শুরু করে । যেটা স্কুল কমিশনের নিয়ম অনুযায়ী ১২ হাজার হওয়া উচিৎ। ঐন্দ্রিলা মুখার্জী বলেন, “ডি.আইকে জানালে উনি আমাদের ওই টাকা দিতে না করেন। তাই বিগত কয়েক মাস দেওয়ার পর এই মাসে টাকা আমরা দিইনি।” এই টাকা না দেওয়ার অভিযোগেই স্কুলের জল থেকে বিদ্যুৎ সমস্ত বন্ধ করে দিয়েছে মাধ্যমিক বিভাগ।
এদিকে স্কুল কর্তৃপক্ষকে সবকিছু জানিয়েও কাজের কাজ অবস্থার পরিবর্তন হয়নি। এক বছর ধরে চরম অস্বস্তির মধ্যে ক্লাস করে গিয়েছে ছাত্রীরা। পরিস্থিতি উন্নতির কোনও লক্ষণ না পেয়ে বুধবার সকালে স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রাথমিক বিভাগের ছাত্রীদের অভিভাবকরা। ঢুকতে দেওয়া হয়নি শিক্ষিকাদেরও। রাস্তায় বসে রীতিমত ধর্না শুরু করেন। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে এলাকায়। ঘটনাস্থলে আসে পুলিশ।
খবর গিয়েছে হাওড়ার মেয়র রথীন চক্রবর্তীর কাছে। তিনি ৭২ ঘণ্টায় সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। এই আশ্বাসের পর এদিনের ধর্না উঠে যায়। তবে পরিস্থিতির উন্নতি না হলে কোনও বিভাগের শিক্ষিকাকেই অনির্দিষ্ট কালের জন্য স্কুলে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রাথমিকের অভিভাবকরা।
The post ১৫০ বছরের পুরনো স্কুলে বন্ধ বিদ্যুৎ, জল appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2u9wMVd
via IFTTT
Comments
Post a Comment